Advertisement

কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি

Spread the love

 দুবেলা,শ্রেয়শ্রী দাস : চলতি বছরে অস্বস্থিকর গরমের পর সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে মিলেছে একটু স্বস্থি। তবে কলকাতার সব অঞ্চলে বৃষ্টির সম্ভবনা নেই। বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। সেরকমই আজও দুপুর ১২টা নাগাদ আকাশ কালো করে ১২:৩০ টা থেকে শুরু হয়ে মুশুল ধারে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি দেখা যায়।

আর ও পড়ুনঃ ফের তাপপ্রবাহ দক্ষিণ ভারতে, জানালো মৌসম ভবন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতায় সব জায়গায় একসাথে বৃষ্টির সম্ভবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টির সময় বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলী, এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি হয়। বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া চলে। সোমবারের বৃষ্টির পর থেকেই গোটা রাজ্যে আবহাওয়া ঠিকঠাক। মঙ্গলবারের গভীর রাতের বৃষ্টির পর বুধবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। এছাড়াও আবহাওয়া দফতর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ব্জ্রবিদ্যুতের সময় জনগণকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুনঃ কোভিশিল্ড নিয়ে বড় ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

হাওয়া অফিস জানিয়েছে, এই গোটা সপ্তাহের সবদিনই বৃষ্টি হবে। আপাতত আসছে শনিবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সাথে ঝোড়ো হাওয়া হবে বলে জানিয়েছেন। শুক্রবার নাগাদ মুশুল্ধারে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ওইদিন আবার হতে পারে কালবৈশাখী ঝড়। কলকাতা সহ বিভিন্ন জেলায় শুক্রবার ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়ার সম্ভবনা আছে। আবার ভারী বৃষ্টিও হতে পারে কিছু জেলায়।

আরও পড়ুনঃ আবারো বিতর্কের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *