আবারো বিতর্কের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বুধবার আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূলের এক জনসভা ছিল সেখানকার লোকসভা প্রার্থী মিতালী বাগের সমর্থনে। প্রধান বক্তা হিসেবে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা পেশ করার আগে মঞ্চে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখন দেখতে পাওয়া যায় দলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে। তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। প্রশ্ন করায় তিনি ক্ষোভ সংবরণ না করেই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে মঞ্চে উঠতে দেননি।

আরও পড়ুন : প্রকাশ্যে আলিয়ার ডিপফেক ভিডিও

বুধবারের তৃণমূল সভায় দলের বিদায়ী সাংসদ কে মঞ্চে না উঠতে দেওয়ার অভিযোগ আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অপরূপা পোদ্দারের মতে কল্যাণবাবু দলিত ও সংখ্যালঘুদের বিরুদ্ধে। তাই তাকে মঞ্চে উঠতে দেননি। অপরূপা পোদ্দার জোরের সাথে এও জানান যে সবকিছুই ক্যামেরাবন্দি আছে সুতরাং তার কথা যে সত্যি তার স্বপক্ষে প্রমাণ আছে অঢেল। লোকসভা ভোটে এবার টিকিট পাননি অপরূপা। তার বদলেই ঘোষণা করা হয়েছে মিতালী বাগের নাম। এই ঘটনা ঘটলো মিতালী বাগের সমর্থনে তৃণমূলের সভাতে। তবে অপরূপা পোদ্দার এর অভিযোগে চুপ থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তার বক্তব্য, ব্যক্তিগত আক্রোশ থাকার কারণে এসব বলছেন অপরূপা। তিনি এও জানান সভার দিন অরূপ বিশ্বাস তাকে জানিয়েছিলেন যে অপরূপা পোদ্দার কে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন : হরিয়ানায় ছন্দপতন গেরুয়া শিবিরের

শ্রীরামপুর লোকসভায় তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচারের সময় কল্যাণ, কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। তা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে নেট দুনিয়ায় অনেক কু মন্তব্য প্রচলিত। সেই কারণেই তাকে নিজের গাড়িতে নিতে চাননি তিনি। সেই বিতর্কের রেশ কাটিয়ে ওঠার আগেই আবারো নতুন বিতরকের সম্মুখীন শ্রীরামপুর লোকসভা প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : কোভিশিল্ড নিয়ে বড় ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

কিছুদিন আগেই শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর কে কটাক্ষ করার ফলে খবরের শিরোনামে উঠে এসেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঞ্চন মল্লিকের পর এবার অপরূপা পোদ্দার কে মঞ্চে উঠতে না দেওয়ার কারনে আবারো বিতর্কে সৃষ্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ঘিরে। বিতর্কের সম্মুখীন হওয়াটাই কি তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘পাবলিসিটি স্টান্ট’? এভাবে বিতর্ক সৃষ্টি করেই কি তিনি ভোট পাওয়ার আশা করছেন? তা একমাত্র জানা যাবে ভোটের ফল প্রকাশ হলে।

আরও পড়ুন : সিক লিভে কর্মীরা, বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment