বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন সহজেই

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : বুধবার ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। বেলা ১ টায় ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ ও বেলা ৩ টের সময় তা দেখতে পাওয়া যাবে ওয়েবসাইটে। ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া শুরু হবে ১০ই মে থেকে। এর আগেই সোমবার অর্থাৎ ৬ মে আইএসসির ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য রয়েছে বেশ কিছু ওয়েবসাইট। তার মধ্যে অন্যতম wbresults.nic.in । ২০২৪ এর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে উচ্চমাধ্যমিকের। ডিজিটালাইজেশনের যুগে সব রেজাল্ট দেখাই এখন অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে wbresults.nic.in বা অন্য যেকোনো ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে। তারপর রোল নম্বর দিয়ে সাবমিট করলেই পেয়ে যাওয়া যাবে রেজাল্ট।

আরও পড়ুন : দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার

প্রধানত উচ্চমাধ্যমিকের নম্বরের উপর নির্ভর করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। তাই সেই ফল প্রকাশের আগের রাতটা খুবই দুশ্চিন্তার। শুধু ছাত্র-ছাত্রীরা নয় চিন্তায় থাকেন অভিভাবকরাও। আর এভাবেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সাথে সাথে কয়েক লক্ষ ছেলে মেয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে পা রাখে কলেজ জীবনে। শুরু হয় জীবনের নতুন অধ্যায়।

আরও পড়ুন : ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment