বেথুনের মুকুটে প্রথম ‘বঙ্গরত্ন’

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ ভারতের নারী শিক্ষার প্রথম মাইলফলক এই বাংলার মাটিতেই পরে। বাংলার প্রথম মহিলা স্কুলের ১৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “আজকের দিনে নারী শিক্ষা সমাজেরই একটা অংশ হিসেবে উল্লেখিত হয়। কিন্তু আজ থেকে ১৭৫ বছর আগে নারী শিক্ষার কথা চিন্তা করাও যথেষ্ট দূরবীসহ ছিল। সেই সময়ে নারীশিক্ষার বিষয় পথ দেখিয়েছিল বেথুন স্কুল।”

১৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বেথুন স্কুলকে ‘বঙ্গরত্ন’ সম্মান প্রদান করল পশ্চিমবঙ্গ সরকার। বেথুন স্কুলের প্রধানশিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য এই বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ ‘বঙ্গরত্ন’ পুরস্কার প্রদান শুরু করল। প্রথম পেল ভারতের প্রথম মহিলা স্কুল ‘বেথুন কলেজিয়েট স্কুল’। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেথুন স্কুলের ১৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি বেথুন স্কুলকে ২ লক্ষ টাকা ও শিক্ষা দপ্তরের তরফে আরো ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা এদিন ঘোষণা করেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment