আগামিকাল আমি প্রমাণ করে দেব, অপেক্ষা করুন: শুভেন্দু

Spread the love

নিজেস্ব সংবাদদাতা: অমিত শাহকে ফোন করার প্রসঙ্গে ইস্তফার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জের ট্যুইটে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু লেখেন, আগামিকাল আমি প্রমাণ করে দেব। অপেক্ষা করুন। ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! এর আগে আপনি প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বলেছিলেন। এবার সেই অবমাননাকর শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছেন। দিল্লিতে ফোন করার জন্য আপনি একটি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন। আমি ঠিক সময়মতো তা ফাঁস করব। আগামিকাল মুখের ওপর জবাব পাওয়ার জন্য তৈরি থাকুন।

মঙ্গলবার সিঙ্গুরে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, অমিত শাহ না কি গুন্ডা! ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যান্ডের ভোটের পরে আমি ৩ মার্চ অভিযোগ করেছিলাম। বাতিল করুন জাতীয় দলের তকমা। নিয়মের বাইরে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে কালকে গুন্ডা বলেছেন, সেই অমিত শাহ জিকে চার বার ফোন করে পা ধরেছে। বলে, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ পর্যন্ত রাখা যাবে না? অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সুব্রত দাসের মতো নয়।

শুভেন্দুর দাবি খারিজ করে বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এতো সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিন রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাখখদ দেবে তো?

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment