ক্যালিফোর্নিয়া বিধ্বংসী টর্নেডোর সাক্ষী

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আবারো বিধ্বংসী টর্নেডোর সাক্ষী থাকলো ক্যালিফোর্নিয়ার শহর। গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো শহরে এক বিধ্বংসী টর্নেডো ঝড় হয়। ভেঙ্গে পড়ে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহুবিলাস। ঝড়ের দাপটে বাড়ির ছাদ উড়ে যায়। প্রকৃতির এরূপ রুদ্রমূর্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। রাজধানীর লস এঞ্জেলস থেকে কিছু মাইল দূরে এই শহরটিকে রীতিমত ভাঙচুর চালায় এই বিধ্বংসী ঝড়। এর ফলে আহত হয়েছেন ওই শহরের বেশ কিছু জন বাসিন্দা।

আরও পড়ুনঃ বুধবার বিধায়ক হিসাবে শপথ নেবেন বাইরন বিশ্বাস

সমাজমাধ্যমে যেই সমস্ত ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে সেগুলোতে দেখা গিয়েছে যে রীতিমত পাক খেয়ে খেয়ে ধেয়ে আসছে এই বিধ্বংসী ঝড়। তার সামনে পড়া যে কোন জিনিসকে রীতিমতো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এই হাওয়া।প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লিখেছেন, ” সমস্ত উঁচু বহু তলের ভিতর দিয়ে রীতিমতো ঘুরপাক খেতে খেতেধেয়ে আসছে ওই ঝড়। বিলাসবহুল গাড়ি গুলি চরকির মতন রাস্তায় পাক খাচ্ছে। ”

আরও পড়ুনঃ ইতিহাস রচনা করল “দোস্তোজী”

যদিও ক্যালিফোর্নিয়া আবহাওয়া অফিসের তরফ থেকে এই ঝড়টিকে দুর্বল বলে জানানো হয়েছে। প্রচুর গাছ ভেঙে পড়েছে ২৫ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার দিন ক্যালিফোর্নিয়ায় হওয়া এই টর্নেডোর গতিবেগ ছিল ঘন্টায় ৮৫ মাইল। তাতেই ক্যালিফোর্নিয়া শহরকে রীতিমতো নাজেহাল করে ছেড়েছে টর্নেডো।

আরও পড়ুনঃ চুক্তি ভঙ্গের অভিযোগ কৌশিক সেনের বিরুদ্ধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *