প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত

Spread the love

দুবেলা, সায়ন দাস : প্রথমদিনেই অজিদের খেলা দেখে বোঝা যাচ্ছিলো যে তারা রানের পাহাড় গড়ে তুলবে। প্রত্যাশামতো হলোও তাই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৪৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের রান সংখ্যা বিনা উইকেটে ৩৬। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৪৪৪ রানে পিছিয়ে।

আরও পড়ুনঃযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের

ভারতে এসে প্রথম টেস্ট থেকেই পিচ নিয়ে অভিযোগ ছিল অস্ট্রেলিয়ার। তাই মনে করা হচ্ছিলো আহমেদাবাদের উইকেট ফ্লাট উইকেট হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। সেই ভাবনাই সঠিক হলো। তাই টসে জিতে অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া শেষ করে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রানে। সেই সময় ক্রিজে ছিলেন উসমান খোয়াজা ১০৪ এবং ক্যামেরন গ্রিন ৪৯।

আরও পড়ুনঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক

দ্বিতীয়দিনের খেলার শুরু থেকেই চালকের আসনে থাকে অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত কোনো উইকেটই ফেলতে পারেনি ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার রানসংখ্যা ছিল ৩৪৭। খোয়াজা ১৫০ এবং গ্রিন ৯৫। মধ্যাহ্নভোজের পরে ভারতের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করেন গ্রিন। কিছুক্ষন পর ত্রাতার ভূমিকায় দেখা যায় অশ্বিন কে। ২০৮ রানের জুটিকে ভাঙেন তিনি। শ্রীকর ভারতের হাতে ক্যাচ দিয়ে ১১৪ রানে ড্রেসিং রুমে ফেরেন গ্রিন। তারপর কয়েকটি উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়। উইকেট তোলেন সেই অশ্বিন। আলেক্স ক্যারি ০ রানে ফিরে যান স্টার্কের খাতায় ওঠে মাত্র ৬। ৭ উইকেট পড়ে যাওয়ার পর খোয়াজার সাথে সঙ্গী হিসেবে আসেন নাথান লায়ন। চা পানের বিরতির আগেই অস্ট্রেলিয়ার ৪০০ রান পূর্ণ হয়ে যায়। চা পানের বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার রানসংখ্যা দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ৪০৯।

আরও পড়ুনঃ ইডির দরবারে হাজির অভিনেতা বনি

চা পানের বিরতির পর খেলার শুরুতেই খোয়াজা কে তুলে নেন অক্ষর পাটেল। ৪২২ বলে ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলে ফেরেন তিনি। খোয়াজা আউট হওয়ার পর ব্যাট করতে আসেন টড মারফি। লায়ন এবং মারফি একত্রিতভাবে ৭০ রান যোগ করেন স্কোরবোর্ডে। লায়ন করেন ৩৪ এবং মারফি করেন ৪১। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৮০ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল হলেন রবিচন্দ্র অশ্বিন। নিলেন ৯১ রানে ৬ টি উইকেট।

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূমে

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment