দুবেলা, সায়ন দাস : আই পি এলে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বই দুটি ম্যাচ হেরে এবং কলকাতা তাঁদের গত ম্যাচটি জিতে খেলতে নেমেছিল। স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের কাছে চ্যালেঞ্জ ছিল যে তাঁরা ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে পারে কিনা। আর একতরফা ম্যাচ জিতে কাঙ্খিত জয় পেল তাঁরা। এদিন টসে জিতে মুম্বই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ডাহা ফেল কলকাতার টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার। পাওয়ারপ্লেতেই চার উইকেট হারিয়ে ইনিংসের শিরদাড়া কার্যত ভেঙ্গে যায়। রঘুবংশী (২৬), মনীশ পান্ডে(১৯), রিঙ্কু সিং(১৭)…
Category: খেলা
হায়দ্রাবাদ কে ঘরের মাঠে হারালো লখনউ
দুবেলা, সায়ন দাস : রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়েন্ট। টসে জিতে লখনউ সুপার জায়েন্ট বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করে ট্রাভিস হেড (৪৭)। এছাড়া নীতিশ কুমার রেড্ডি করেন ৩২, ক্লাসেন করেন ২৬, অঙ্কিত বর্মা করেন ৩৬ এবং শেষে নেমে ছোটো একটি ক্যামিয়ো খেলেন অধিনায়ক প্যাট কামিন্স। গত ম্যাচে সেঞ্চুরি করা ঈশান্ত কিষান এবং অভিষেক শর্মা কোনোরকম ছাপ ফেলতে ব্যার্থ হন লখনউয়ের হয়ে বল হাতে আগুন ঝরান…
কলকাতার প্রথম জয়ের কারিগর ডি কক
দুবেলা, সায়ন দাস : গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। টসে জিতে কলকাতা বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভালো ফলওপায় তাঁরা। কলকাতার বোলিং লাইন আপের সামনে ফিকে পড়ে যায় রাজস্থানের ব্যাটসম্যানরা। ৯ উইকেটের বিনিময়ে তাঁদের সংগ্রহ মোটে ১৫১ রান। ব্যাট হাতে জুড়েল ৩৩, জয়সোয়াল ২৯, অধিনায়ক রিয়ান পরাগ ২৫ করেন। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন বৈভব অরোরা, হার্ষিত রানা, বরুন চক্রবর্তী এবং মঈন আলী এবং ১টি উইকেট তোলেন স্পেন্সার জনসন। সুনীল নারিন চোট পাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পায় মঈন আলী।…
ISL এল নক আউটে কে কার মুখোমুখি?
দুবেলা, সায়ন দাস : আই এস এলের দীর্ঘ গ্ৰুপ স্টেজ পার করার পর ফুটবল প্রেমীদের নজর এবার নক আউটের দিকে। সমস্ত লড়াইয়ের পর প্রথম ছয়ে জায়গা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, এফ সি গোয়া, বেঙ্গালুরু এফ সি, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফ সি এবং মুম্বই সিটি এফ সি। শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ট্রফিও তাঁরা জিততে পারে কিনা সেদিকেও নজর থাকবে। ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে নক আউট পর্ব। ২৯ তারিখ প্রথম নক আউটে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সি এবং মুম্বই সিটি এফ সি। ৩০ তারিখ দ্বিতীয় নক আউটে…
লড়েও জয় অধরা গুজরাটের
দুবেলা, সায়ন দাস : গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটেন্স মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। গুজরাট টসে জিতে বোলিং নেয়। প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রানে শেষ করে পাঞ্জাব। ওপেনার প্রিয়ান্স আরিয়া ৪৭ রান করে ভালো শুরু করেন।পাঞ্জাবের হয়ে অসাধারণ ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি অপরাজিত ৯৭ (৪২) রান করেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে আসা শশাঙ্ক সিং ৪৪ (১৬) করেন। শ্রেয়াস আর শশাঙ্কের জুটি পাঞ্জাবকে বড়ো রান করতে সাহায্য করে। গুজরাটের হয়ে সাঁই কিশোর ৩টি এবং রাশিদ খান ও রাবাডা ১টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট…
বাংলাদেশের কাছে আটকে গেল ভারত
দুবেলা, সায়ন দাস : এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। তবে ঘরের মাঠে জয় অধরাই থেকে গেল সুনীলদের। প্রথমার্ধ থেকেই মাঝমাঠ কেন্দ্রিক খেলা চলতে থাকে। বাংলাদেশ তুলনামূলক ভালো ফুটবল খেলতে থাকে। ভারত কে কিছুটা ফিকে দেখায়। ১২ মিনিটের মাথায় গোলকিপার বিশাল কাইথের ভুলে মাশুল গুনতে হচ্ছিলো ভারত কে। তাঁর হাত থেকে বল যায় মোহাম্মদ রিয়াদের পায়ে, শট করলে সেটি শুভাশিস বোস গোললাইন ক্লিয়ার করেন। বিপদের হাত থেকে রক্ষা পায় ভারত। ৩১ মিনিটে ভারত একটি সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তাঁরা। লিস্টনের ক্রস…
রুদ্ধশ্বাস ম্যাচে বাজিমাত দিল্লির
দুবেলা, সায়ন দাস : আইপিএলের চার নম্বর ম্যাচে এসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্ট। টসে জিতে দিল্লির অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাটে নেমে শুরুটা দারুন করে লখনউ। মিচেল মার্শ ব্যাট হাতে আগুন ঝরাতে থাকেন।তাঁর সঙ্গী মার্করাম যদিও বেশিক্ষন ক্রিজে স্থায়ী হননি। ১৫ রানে আউট হন মার্করাম। তিনি সাঁঝঘরে ফেরার পর মার্শ কে সঙ্গ দিতে আসেন পুরান। মার্শ এবং পুরান লখনউয়ের বোলারদের উপর লাগাতার আক্রমণ সানাতে থাকেন। তাঁদের মধ্যে ৮৭ রানের পার্টনারশীপ গড়ে ওঠে। তবে ১২ ওভারে ছক্কা হাকাতে গিয়ে আউট হন মিচেল মার্শ।…
হায়দ্রাবাদের রানের পাহাড়, জিতলো চেন্নাইও
দুবেলা, সায়ন দাস: রবিবার আইপিএলের সুপার সানডের প্রথম ম্যাচে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে চেপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরী করে। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান করে তারা। পাওয়ারপ্লেতেই ৯৪ রান তোলে তাঁরা। ট্রাভিস হেড ঝোড়ো ইনিংস খেলেন। ৩১ বলে করেন ৬৭। পাশাপাশি আগুন ঝরানো ব্যাটিং করেন ঈশান্ত কিষান। ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। এছাড়া ক্লাসেন করেন ৩৯ এবং নীতিশ রেড্ডি ৩০। তুষার…
দাপুটে ফুটবলে ৩-০ গোলে জয় ভারতের
দুবেলা, সায়ন দাস: জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং মালদ্বীপ। সুনীল ছেত্রী অবসর ভেঙ্গে জাতীয় দলে ফেরায় তাঁর উপর নজর রেখেছিলো ফুটবল প্রেমীরা। তিনি গোলের মাধ্যমে স্বমহিমায় নিজের প্রত্যাবর্তনের জানান দিলেন। এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতীয় দল। বিপক্ষের বক্সে একের পর এক আক্রমণ চলতে থাকে। কিন্তু প্রথম ৩০ মিনিটে ফিনিশের অভাবে স্কোরলাইন শূন্যই থাকে। ৩৪ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন রাহুল ভেকে। ব্রেন্ডন ফার্নান্দেজের কর্নার থেকে ভাসানো বল দক্ষতার সঙ্গে জালে জড়ান তিনি। তারপরেও সুযোগ তৈরী হলেও প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ…
আবারও ওমেন্স প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন মুম্বই
দুবেলা, সায়ন দাস: দিল্লিকে হারিয়ে ফের একবার ওমেন্স প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হলো মুম্বই। ২০২৩ সালের ফাইনালেও তারা মুখোমুখি হয়েছিল। সেইবারও জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। এই নিয়ে টানা তিনবার ফাইনালে উঠেও ট্রফি নিজের নামে করতে পারলো না দিল্লি। ব্র্যাবোর্ন এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই চাপে পরে যায়। মারিজানে কাপ বল হাতে জ্বলে ওঠেন। আরও পড়ুন:চার বছরের মেয়েকে আছড়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে মাত্র পাঁচ ওভারেই দু উইকেট হারায় মুম্বই। পাওয়ারপ্লে তে রান হয় মাত্র ১৪। ম্যাথুস এবং ভাটিয়া তাড়াতাড়ি সাঁঝঘরে ফেরেন। কিন্তু…
