মালদা ট্রেন বিভাগে সাবওয়ে নির্মাণের জন্য ট্রেন পুনঃনির্ধারণ

দুবেলা, নেহা ব্যানার্জী: পূর্ব রেল মালদা বিভাগের তিলডাঙ্গা-বনিডাঙ্গা শাখায় সাবওয়ে তৈরির কাজ শুরু হবে। রোজকার যাত্রী এবং স্থানীয়দের নিরাপত্তা ও সুবিধার্থে এই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। এই পরিকাঠামোগত উন্নয়নগুলি সাধারণ মানুষের রোজকার যাতায়াতের ক্ষেত্রে ভীষন কার্যকরী ভূমিকা নেবে। পূর্ব রেল মালদা বিভাগে এতদিন কোনরকম সাবওয়ে না থাকার কারণে রোজকার যাত্রীদের কখনো কখনো সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও কোনো দুর্ঘটনা ঘটে যার ফলে দীর্ঘসময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। সাধারণ মানুষের জন্য যা খুবই সমস্যাজনক। এই সাবওয়ে নির্মাণের ফলে যাত্রার সময় হ্রাস পাবে এবং বিভিন্নরকম রেল দুর্ঘটনার ঝুঁকিও কমে ফলে পথচারী…

শিয়ালদহ ডিভিশনে টিটিইদের জন্য ইউনিক আইডেন্টিটি ব্যাজ চালু

দুবেলা, সায়নী অধিকারী: ডিআরএম রাজীব সাক্সেনা শিয়ালদহ ডিভিশনের সমস্ত টিকিট পরীক্ষক কর্মীদের জন্য একটি লোগো সহ ইউনিক আইডেন্টিটি ব্যাজ উন্মোচন করেছেন। এই অগ্রগামী উদ্যোগটি যশরাম মীনা, সিনিয়র ডিসিএম-এর তত্ত্বাবধানে ডিআরএম/শিয়ালদহ-এর নির্দেশনায় বাস্তবায়িত হয়েছে। নতুনভাবে ডিজাইন করা এই ব্যাজটি কর্তব্যরত অবস্থায় সকল টিকিট পরীক্ষকদের ইউনিফর্মের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হবে এবং এটি ভুয়ো টিটিই চিহ্নিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। এই অভূতপূর্ব পদক্ষেপটি টিকিট পরীক্ষকদের মধ্যে জবাবদিহিতা বৃদ্ধি এবং অনুমোদিত কর্মীদের সহজে শনাক্তযোগ্য করে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার্থে গ্রহণ করা হয়েছে। ডিআরএম/শিয়ালদহ জানান, এই দূরদর্শী উদ্যোগটি ভারতীয় রেলের টিকিট পরীক্ষক…

ধর্মঘটের পথে বেসরকারি বাস

দুবেলা, মনোমিতা কুন্ডু: ২২, ২৩ ও ২৪ মে বাস, মিনিবাস, ট্রাক ও স্কুল বাস পরিসেবা বন্ধ থাকবে। ৮ বছরের নিম্নে ভাড়া মুকুব, পুলিশের সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে এই পদক্ষেপ। একাধিক বার সরকারকে বলার পরেও সরকার এ বিষয়ে কোন গুরুত্ব দেয়নি। অন্যত্র, ওলা, উবের , অটো, টোটোর মতো পরিবহন সরকারের চোখে যথেষ্ট প্রাধান্য পাচ্ছে। এদিকে বাসের মতো গণপরিবহনের ক্ষেত্রে সরকার ফাঁকি দিচ্ছে। পেট্রোলের অত্যাধিক দাম বাড়ার পরেও দীর্ঘকাল ধরে বাস স্বল্প ভাড়ায় সাধারণকে পরিষেবা দিচ্ছে। তবে বর্তমানে তারা প্রায় অপারক হয়ে পড়েছে। চলমান পরিবহণ ব্যবসার সংকট মোকাবিলায় এবং সমস্যা জনসমক্ষে তুলে…

সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারকে ২৫% ডিএ বকেয়া মেটাতে হবে

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার,সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তী আদেশে নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের ২৫% মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই পরিমাণ প্রায় ১০,৪৪২.৭৩ কোটি, যা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া। মোট বকেয়ার পরিমাণ ৪১,৭৭০.৯৫ কোটি হলেও, আপাতত ২৫% পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্যের আর্থিক অক্ষমতার যুক্তি খারিজ করে জানিয়েছেন যে, রাজ্যের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। প্রথমে ৫০% বকেয়া পরিশোধের প্রস্তাব দেওয়া হলেও, রাজ্যের আর্থিক সংকটের কথা…

জীবিকার টানে নদীর বুকে-এক নিঃশব্দ সংগ্রাম

দুবেলা, সায়নী অধিকারী: দুপুরের কাঠফাটা রোদ। চারপাশে নিস্তব্ধতা, গঙ্গায় হালকা ঢেউ। সেই গঙ্গাবক্ষে একা একটি নৌকা—আর নৌকায় বসে আছেন এক জেলে। পরনে ধুলোমাখা গেঞ্জি, মাথায় ক্যাপ, চোখেমুখে ক্লান্তি। কিন্তু তাতে কাজ থেমে নেই। নিঃশব্দে, যত্নে জাল খুলছেন তিনি—যেন প্রতিটি গিঁটে বাঁধা আছে তার পরিবারের স্বপ্ন। এই দৃশ্যটি অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু এই এক ছবির মাঝেই লুকিয়ে আছে হাজারো নদীপারের মানুষের জীবনগাথা। প্রতিদিন নদীতে নামেন তারা—ভরসা একমুঠো মাছ, যা হয়তো আজ উঠবে, হয়তো নয়। জল দূষণ, ইঞ্জিনচালিত বড় নৌকার দাপট, আর সরকারি নজরদারির অভাবে ছোট জেলেদের ভাগ্যে জোটে না খুব…

বাবা ছেলের ভালোবাসার গল্প

দুবেলা, নেহা ব্যানার্জী: প্রতিদিনের কষ্টে জর্জরিত জীবনের মাঝেও কিছু মুহূর্ত থাকে। যেগুলো হৃদয়ের গভীরে গেঁথে যায়। খানিকটা এই ছবিটার মতো। ঘাটের ধারে বসে এক বাবা, তার ছেলেকে স্নান করাচ্ছে। গায়ের ঘাম, ক্লান্তি, দুঃখ—সব যেন ধুয়ে যাচ্ছে নদীর জলে। শিশুটি খেলছে নিজের জগতে, আর বাবা অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার সন্তানদের দিকে —নীরব, অথচ গভীর। হয়তো বাবা দিনমজুর, হয়তো কোন ভোরবেলা উঠে রোজগারের তাগিদে শহরে ছুটে যায়। কিন্তু এই মুহূর্তে সে কেবল একজন বাবা—যার সমস্ত পৃথিবী এই ছোট্ট ছেলেটা। এমন ভালোবাসা ভীষন সরল, অথচ অমূল্য। না আছে বিলাসিতা, না আছে ছবি তোলার আয়োজন।…

নদীর ধারে ছোটবেলার খেলা

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: একটি বল, একটু জল আর খেলার অশেষ আনন্দ—এই ছবিতে ধরা পড়েছে ছোটবেলার এক চেনা গল্প। নদীর ধারে এক অল্প বয়সী ছেলে মনের আনন্দে ফুটবল নিই খেলছে, চারপাশে ছিটিয়ে পড়ছে জল। তার চোখেমুখে খেলার উচ্ছ্বাস, যেন এই মুহূর্তটাই তার জন্য পুরো পৃথিবী। আজকাল মোবাইল আর ভিডিও গেমের যুগে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। অথচ একসময় এটা ছিল আমাদের ছোটবেলার রোজকার ছবি — নদীর ধারে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে জল ছিটিয়ে হেসে নেওয়া। ছবির পেছনে আছে শহরের ঝাপসা কোলাহল,নদীর ওপারে ব্যস্ত শহর,কলকারখানার ধোঁয়া, আর সামনে শিশুর খোলা মনের…

দমদমে বনগাঁ লোকাল লাইনচ্যুত, দেড় ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল

দুবেলা, রিয়া বিশ্বাস :বুধবার সকালে দমদম স্টেশনে এক চাঞ্চল্যকোর ঘটনা ঘটে। ডাউন লাইনে চলা বনগাঁ লোকাল ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ১২ টা ১০ মিনিটে শেয়ালদহগামী বনগাঁলোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু হয়। এই লাইনচ্যুতির জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনের ট্রেন চলাচল। যাত্রীদের মধ্যে চরম অসুবিধা দেখা দেয়। অফিসযাত্রী ও পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বহু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন…

পাকিস্তানে আটকে পড়া BSF জওয়ান পূর্ণমকুমার সাউ-এর মুক্তি

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৪ মে বুধবার, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ান পূর্ণমকুমার সাউ পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। পাঞ্জাবের অবোহর সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় তিনি ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জার্সদের দ্বারা আটক হন। ঘটনার পরপরই বিএসএফের পক্ষ থেকে পূর্ণমকুমার সাউ-এর নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং-এর প্রস্তাব দেয়। পাকিস্তান প্রথমে সন্দেহ করেছিল যে জওয়ানটি গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছেন, তবে জিজ্ঞাসাবাদের পর কোনও সন্দেহজনক তথ্য না পাওয়ায় তারা ভারতের সঙ্গে আলোচনায় বসে। দুই দেশের…