হুমকির চিঠি সালমান খানকে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : হঠাৎই হুমকির চিঠি পেলেন সালমান খান।হুমকির চিঠিটি এসেছে তার অফিসের কাজের জন্য ব্যবহৃত ইমেল এ। তবেপ্রাণে মারার তাকে কোন হুমকি দেওয়া হয়নি।হুমকি প্রেরক সালমান খানের সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছেন। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন যে তার কথামতো না চললে রীতিমতো বিপদে পড়তে হবে সালমান খানকে।

আরও পড়ুনঃ ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু

গত শনিবার রাতে হঠাৎই সালমানের অফিসের কাজের জন্য ব্যবহৃত ইমেইলে এই হুমকির চিঠি আসে।এই ঘটনা জানার পর মুম্বাই পুলিশে ওই হুমকি প্রেরককারী ব্যক্তিটির নামে এফ আই আর দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর তারা এই ইমেইলটি পরীক্ষা করে দেখছেন।

আরও পড়ুনঃ অসুস্থ “কারাগার” খ্যাত অভিনেত্রী তাসনিয়া!

সূত্রে খবর,মোহিত গর্গ নামে একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ইমেইলটি এসেছে।সরাসরি সালমান খানের কাছে ইমেইলটা যাবে না এটা জেনে যেন লেখা হয়েছে ইমেইলটি।ইমেইলে ওই ব্যক্তি লিখেছেন, ” তোর বস সালমান ভাইয়ের সঙ্গে গোল্ডি ভাই দেখা করতে চাই। বহু হিসেবে পড়ে আছে সেগুলো মেটাতে হবে। হাতে কিন্তু বেশি সময় নেই। এখনো সময় আছে তাই জানিয়ে দিলাম। সময় শেষ হলে কিন্তু বড়সড়ো বিপদে পড়তে হবে। ”

আরও পড়ুনঃ ডিএ আন্দোলনকারীদের শোকজ নবান্নের!

পাশাপাশি শনিবার দিনই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সলমান খান কে নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে রীতিমতো সামনাসামনি খুনের হুমকি দিয়েছেন তিনি।তিনি প্রকাশ্যে সেই সাক্ষাৎকারে বলেছেন, “সালমানকে খুন করায় আমার জীবনের একমাত্র লক্ষ্য।” যদিও সিধু মুসেওয়ালা হত্যা মামলায় এখনো জেলবন্দি তিনি। এদিন জেলে দেওয়া তার সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে, ” সকলের সামনে সালমানকে ক্ষমা প্রার্থনা করতে হবে নইলে খুব খারাপ বিচারের জন্য তৈরি থাকে যেন।”

আরও পড়ুনঃ “নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে

শনিবার দিন সালমান খানকে পাঠানো সেই ইমেইলে এই সাক্ষাৎকারের কথা ও লেখা রয়েছে।ইমেইল প্রেরক মোহিত গার্গ লিখেছেন যে, ” তোর বস কি লরেন্সের দেওয়া সাক্ষাৎকারটি ভালো করে দেখে নিতে বলিস। ” এমন ইমেইল পাওয়ার পরেই সালমান খানের ম্যানেজার মুম্বাই পুলিশের কাছেঅভিযোগ দায়ের করেছেন।জানা যাচ্ছে গোল্ডি কানাডার গ্যাংস্টার এবং লরেন্সের ঘনিষ্ঠ।

আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment