সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Spread the love

দুবেলা, সায়ন দাস : টেস্ট সিরিজ হেরে অস্ট্রেলিয়ার নজর ছিল ওয়ান ডে সিরিজ জয়ের দিকে। সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করলো অজিরা। এদিন চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে সিরিজের নির্নায়ক ম্যাচ খেলতে নামে ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ ভূমিকম্পের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আফগানিস্তানে

ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ার প্লে তে ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনিং ব্যাটসম্যান কে বেশ ছন্দে দেখায়। কিন্তু হার্দিক পান্ডিয়া কে বল করতে ডাকার সাথে সাথেই খেলা ঘুরতে শুরু করে। প্রথমে হেড তারপর স্মিথ এবং মার্শের উইকেট নেন হার্দিক। হার্দিকের পরেই কুলদীপ যাদব কে বোলিংয়ে আনা হয় তিনিও ওয়ার্নার এবং লেবুশাইনের উইকেট তোলেন। পরে তিনি ক্যারির উইকেটও নেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর পাটেল। অস্ট্রেলিয়ার হয়ে খুব বড়ো রান কেউই করতে পারেনি। সব শেষে অজিরা ৪৯ ওভারে ২৬৯ রানে অল আউট হয়ে যায়।

আরও পড়ুনঃ ভূমিকম্প উত্তর ভারতে, উৎসস্থল আফগানিস্তান

জবাবে ব্যাট করতে নেমে ভারত ভালো ভাবেই শুরু করে। ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে শুভমান গিল ভালোই সঙ্গ দিতে থাকেন কিন্তু তারা কেউই বেশিক্ষন ক্রিজে টিকতে পারেননি। একের পর এক আউট হয়ে চলেছিলেন। ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি (৫৪)। পরে ব্যাটিং করতে নেমে ৩২ রানে আউট হন রাহুল। স্টিভ স্মিথ রান আউট করেন অক্ষর পাটেল। শেষে সকল দর্শকদের নজর ছিল হার্দিক পান্ডিয়া এবং জাদেজার দিকে। কিন্তু অ্যাডাম জাম্পা দুজনকেই আউট করে নিজেদের জয় প্রায় সুনিশ্চিত করে ফেলেন। শেষে ২৪৮ রানে অল আউট হয়ে যায় ভারত।

আরও পড়ুনঃ আধারের সঙ্গে প্যানের সংযুক্তি সময় বাড়ানো হোক, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

২-১ ব্যাবধানে সিরিজ যেতে অস্ট্রেলিয়া। সিরিজের সেরা হন মিচেল মার্শ এবং চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অ্যাডাম জাম্পা। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে ধরাসাহি করে তৃতীয় ম্যাচে জয়লাভ করে ফের আই সি সি ওয়ান ডে রাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলো অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ বুধবার বিধায়ক হিসাবে শপথ নেবেন বাইরন বিশ্বাস

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment