আবার আই এস এল ট্রফি আসলো ফিরে কলকাতায়

Spread the love

দুবেলা, সায়ন দাস : আই এস এলের নবম সিজেনের চ্যাম্পিয়ন হলো এটিকে মোহনবাগান। হায়দ্রাবাদ কে হারিয়ে ফাইনালে পৌঁছয় তারা। অন্যদিকে কেরালা কে হারিয়ে ফাইনালে জায়গা করেছিলো ব্যাঙ্গালুরু। তাই সব মিলিয়ে গোয়াতে ফুটবল প্রেমীদের উত্তেজনা ছিল ভরপুর।

আরও পড়ুনঃ নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

খেলার শুরুতেই ব্যাঙ্গালুরুর শিবশক্তি নারায়ণ কে ফাউল করেন কার্ল ম্যাখিউ। চোট পেয়ে পুরো ম্যাচের জন্যই বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে মাঠে নামেন সুনীল ছেত্রী। ১২ মিনিটের মাথায় বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন রয় কৃষ্ণা। তার সুবাদে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রী পেট্রটোস। খেলা যত এগোতে থাকে ততই দুই দল গোলমুখী আক্রমণের চেষ্টা চালাতে থাকে। কয়েকটা ভালো সুযোগও পায় দুই দল কিন্তু গোল হয় না। ৪৫ মিনিটে রয় কৃষ্ণাকে বক্সের মধ্যে ফাউল করেন শুভাশিস বোস। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

আরও পড়ুনঃ ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু

দ্বিতীয়ার্ধে দুই দলই কিছু পরিবর্তন করে। দ্বিতীয়র্ধের খেলা বেশিরভাগ সময়ই থাকে মাঝমাঠে। কয়েকটি করে সুযোগও তৈরী হয়। ৭৮ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন। কিছুটা চাপে পরে এটিকে। শুভাশিস বোস কে তুলে মাঠে আনা হয় কিয়ান নাসিরি কে। মাঠে নেমেই দলের জন্য পেনাল্টি অর্জন করেন তিনি। আবারও পেনাল্টি থেকে গোল করে ৮৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন দিমিত্রী পেট্রটোস। এবং তার সাথে সাথেই খেলা গড়ায় এক্সট্রা টাইমে।

আরও পড়ুনঃ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত

এক্সট্রা টাইমেও দুই দল গোল করার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু কোনো দলই গোল করতে না পাড়ায় খেলা পৌঁছে যায় পেনাল্টিতে। এর আগেও তিনটি আই এস এল ফাইনালের ফল বেরিয়েছিল পেনাল্টি থেকে। এই নিয়ে চারবার ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো পেনাল্টির মাধ্যমে। এটিকের হয়ে গোল করেন পেট্রটোস, লিস্টন, মানবির এবং কিয়ান। অপরদিকে ব্যাঙ্গালুরুর খেলোয়াড় রেমিরেসের পেনাল্টি রুখে দেন গোল্ডেন গ্লাভস জয়ী বিশাল কাইথ। পাবলো পেরেজও নিজের শট বাইরে মারে। পেনাল্টির ফল হয় এটিকে মোহনবাগান ৪-৩ ব্যাঙ্গালুরু এফ সি।

আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

২০২২-২৩ মরসুমে আই এস এলে গোল্ডেন বুট পেলেন উড়িষ্যার দিয়েগো মুরিসিয়ো, গোল্ডেন বল পেলেন মুম্বইয়ের ছাঙতে, গোল্ডেন গ্লাভস পেলেন এটিকের বিশাল কাইথ এবং এমার্জিন প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন ব্যাঙ্গালুরুর শিবশক্তি নারায়ণ।

এইদিন মোহনবাগান সমর্থকদের অভিনন্দন জানানোর পাশাপাশি এটিকের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা একটি খুশির খবরও জানান। তিনি বলেন, “এটিকে নামটি সরিয়ে ফেলা হলো। পরের মরসুম থেকে দলের নাম হবে মোহনবাগান সুপার জায়েন্টস।”

আরও পড়ুনঃ প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment