‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

Spread the love

দুবেলা, সায়ন দাস : রাজ্যের মন্ত্রী তথা সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহার অকালপ্রয়াণের কারণে সোমবার সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়। সেই উপনির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তরেই সাংবাদিকদের বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ জানান যে তাঁদের জেতার সম্ভবনা কম।

আরও পড়ুনঃ আবারো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে জয়ী বামপন্থী জোট

এর থেকেই বোঝা যাচ্ছে যে লড়াইটা কেবলমাত্র তৃণমূল এবং কংগ্রেসের মধ্যেই হয়েছে। বিজেপি বড়ো কোনো ভূমিকা পালনই করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস দুজনেই জেতার পক্ষে যথেষ্ট আশাবাদী। এইদিন কিছু বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে ভোট অত্যন্ত ভালোভাবে হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৪ শতাংশ।

আরও পড়ুনঃ উদ্ধবের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক নিয়ে জোর জল্পনা!

রাজনৈতিক মহলে আরও একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে বিজেপি কি দ্বিতীয় স্থান পাবে নাকি তাঁদের জায়গা হবে তৃতীয় স্থানে? দিলীপ ঘোষের মন্তব্যে এই বিষয়টি আরও বেশি জোড়ালো হল। তার পাশাপাশি এইরূপ মন্তব্য শোনার পর কর্মীদের মনোবলেও যথেষ্ট ধাক্কা লাগবে বলে ওয়াকিবহাল মহলের দাবি।

আরও পড়ুনঃ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মহাসম্মেলন হচ্ছে দিল্লিতে

ভোটের ফল কি হবে সেদিকেই সবার নজর থাকবে। শাসকদল তাঁদের আসন ধরে রাখবে নাকি কংগ্রেস আসন ছিনিয়ে নেবে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment