Advertisement

টুকলি রুখতে কঠোর পদক্ষেপ সংসদের

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আগামী ১৪ই মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি শাড়ি করেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা সেন্টার ইনচার্জদের জন্য। পরীক্ষায় টোকাটুকি ও প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয় তার জন্য কঠোরভাবে নজরদারি চালাবে সংসদ। উচ্চ মাধ্যমিকের সাথেই একাদশ শ্রেণির পরীক্ষাতেও জারি থাকবে একই নির্দেশিকা।

আরও পড়ুনঃ ‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনোভাবেই পরীক্ষার্থীরা মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস নিয়ে ঢুকতে পারবে না। সমস্ত পরীক্ষাকেন্দ্রের মূল গেটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ মোবাইল চেকিং করবে। শুধু পরীক্ষার্থীরাই নয় ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি ছাড়া কোন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার পর কোন শিক্ষক বা শিক্ষাকর্মী ভেনুর বাইরে যেতে পারবেন না।

আরও পড়ুনঃ উদ্ধবের সঙ্গে কেজরিওয়ালের বৈঠক নিয়ে জোর জল্পনা!

রাজ্যের প্রায় ২৩৫টি পরীক্ষা কেন্দ্র কে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে বাইরে বসছে মেটাল ডিটেক্টর যাতে কোনভাবেই ইলেকট্রনিক গেজেট বা মোবাইল ফোন নিয়ে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। প্রত্যেক পরীক্ষার পক্ষের বাইরে দুজন করে পরিদর্শক থাকবে তারাই কারোর কাছে মোবাইল ফোন আছে কিনা তা নিশ্চিত করে ছাত্রদের পরীক্ষার পক্ষে প্রবেশের অনুমতি দেবেন। যে কক্ষে যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষক সেই কক্ষে পরিদর্শকের ভূমিকায় থাকতে পারবেন না।

আরও পড়ুনঃ আবারো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে জয়ী বামপন্থী জোট

ছাত্রদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পরীক্ষা শুরুর পর এক ঘন্টা কাউকে টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এক ঘন্টা পর টয়লেটে যেতে গেলে খাতা ও প্রশ্নপত্র দুটোই পরিদর্শকের কাছে জমা রেখে যেতে হবে। ১২টা ৪৫ এর আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবে না।

আরও পড়ুনঃ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মহাসম্মেলন হচ্ছে দিল্লিতে

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *