Advertisement

গিরিশ মঞ্চে আগুন

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বুধবার সন্ধ্যে ছটা নাগাদ আচমকা গিরিশ মঞ্চে আগুন লাগে। ঘটনাস্থলে ছড়ায় আতঙ্ক হুরহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ফলের মধ্যে থাকা প্রত্যেক দর্শককেই নিরাপদে বের করে আনা গেছে। গিরিশ মঞ্চে নাটক দেখার জন্য উপস্থিত ছিলেন বিচারপতি অভিহিত গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু।

আরও পড়ুনঃদুরন্ত জয় জাপানের

আজ গিরিশ মঞ্চে সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘মেফিষ্টো’ নামে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। নাটক শুরু হতেই ঘটে বিপত্তি। হঠাৎ কালো ধোঁয়া দেখে আতঙ্কে দর্শকরা রাস্তায় বেরিয়ে আসেন। গিরিশ মঞ্চের কর্মীরা হাত লাগান আগুন নেভানোর কাজে অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে মঞ্চ কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃদুরন্ত জয় জাপানের

দমকল সূত্রে খবর, মঞ্চের একটি দরজায় হঠাৎ করে আগুন লেগে যায় তা দেখেই আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসলেও সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। দমকল কর্মীদের সবুজ সংকেত পাওয়ার পরই আবার শুরু হয় নাটক।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *