Advertisement

‘মায়ার জঞ্জাল’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন জয়া আহসান

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত ২৪ শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে “মায়ার জঞ্জাল”। দুই দেশেরই যৌথ প্রচেষ্টায় মুক্তি পায় এই ছবিটি। সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী।পরিচালকের সাথে ঋত্বিক চক্রবর্তী এর আগেও বহু কাজ করেছেন।এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল মন্ডল ব্রাত্য বসু পরান বন্দ্যোপাধ্যায়। ঋত্বিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম কে।সাধারণ শ্রমজীবী মানুষের জীবনযাত্রাকে নিয়ে এই ছবি।

আরও পড়ুনঃ ‘বসন্ত বন্দনা’, নিয়ে বির্তক বিশ্বভারতীতে!

ইতিমধ্যেই কলকাতা শহরে ছবিকে ঘিরে অনেক ইতিবাচক উত্তর পেয়েছেন বলে জানান পরিচালক। এদের নন্দনে হাউসফুল হয়েছে ছবিটি। ছবির টিকিট না পেয়েফিরে গেছেন বহু দর্শক।তবে একেবারেই বিপরীত দৃশ্য ফুটে উঠেছে বাংলাদেশে।আক্ষেপ প্রকাশ করে জয়া আহসান লিখেছেন,” মায়ার জঞ্জাল ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশ এবং ভারতে। দুই দেশেরই যৌথ প্রচেষ্টার ফলাফল এটি।তবে যারা ভালো সিনেমা দেখতে চান তারা কেন চুপ থাকলেন বুঝতে পারলাম না। এমন একটি অসাধারণ ছবি নিয়ে মানুষের নীরবতা দেখে আশ্চর্য হলাম।”

আরও পড়ুনঃ আবারও বর্ষসেরা মেসি

তবে পরিচালকের মতে এই ছবি বাংলাদেশে না চলার কারণ, ছবিটি মূলত অল্প বয়স্কদের জন্য। ২১ থেকে ত্রিশের কোটায় যারা তাদের জন্যই মূলত এই ছবি। আর এই জন্যই হয়তো বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারেনি এই ছবিটি।তবে পরিচালকের আস্থা আছে যে, কলকাতা থেকে যেভাবে সারা পাওয়া গেছে আর কয়েক দিনের মধ্যে এই সিনেমা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নেবে।

আরও পড়ুনঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *