Advertisement

দুরন্ত জয় জাপানের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ কথায় বলে ‘ফুটবল এট ইটস ভেরি বেস্ট’ সেরকমই এক ফুটবলের নিদর্শন দেখালো জাপান। জার্মানি কে ২-১ গোলে হারালো তারা। প্রথম থেকেই জাপানের তরুণ ব্রিগেড গতিতে পিছনে ফেলছিলো জার্মানি কে। ভালো কিছু আক্রমণ ও করে তারা। কিন্তু কিছুটা খেলা গড়ানোর পর জার্মানি ছন্দে ফেরে এবং আক্রমণে যেতে থাকে। খেলার ৩১ মিনিটে জার্মানির লেফ্ট ব্যাক রাউম কে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করেন জাপানের গোলকিপার গন্ডা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানি কে এগিয়ে দেন ইকাই গুন্ডয়ান। প্রথমার্ধের শেষে ফলাফল দাড়ায় জার্মানি ১, জাপান ০।

আরও পড়ুনঃ           পিছিয়ে পড়েও সহজ জয় ফ্রান্সের

দ্বিতীয়ার্ধের শুরুতে পজিশন বেস ফুটবল খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা চালায় জার্মানি। কিন্তু জাপানের সমর্থক রা যেভাবে তাঁদের দলের খেলোয়াড়দের উদবুদ্ধ করছিলেন গ্যালারি থেকে, ঠিক সেই মুহূর্ত থেকে খেলার মোড় ঘুরিয়ে দেয় জাপান। বারংবার আক্রমণে যায় তারা। ৭৫ মিনিটে পরিবর্ত হিসেবে আসা ডোয়ান এর গোলে জাপান সমতা ফেরায়। গোল করার পর জাপানের আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে। জার্মানির গোয়ালকিপার মানুয়েল নুইয়ারের অনবদ্য কিছু সেভ করায় ব্যাবধান খুব বেশি বাড়েনি। কিন্তু জাপানকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৮৩ মিনিটে জাপানের হয়ে দ্বিতীয় গোল করেন আরেক পরিবর্ত খেলোয়াড় আসানো। এরপর জার্মানি মুড়ি মুড়কির মতো আক্রমণ করলেও লাভের লাভ কিছুই হয়নি। এ যেন আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচের পুনরাবৃত্তি।

আরও পড়ুনঃ সাঁতরাগাছি ব্রিজের যানজট সামলাতে ড্রোনে নজরদারি পুলিশের 

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *