দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার

Spread the love

দুবেলা, শ্রেয়শ্রী দাস : শহরে একাধিক বড় বড় ব্যানারে অশোভন বিজ্ঞাপনের কারণে সাধারণ মানুষের দৃশ্য দূষণ ঘটছে, বলে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের দিকে এবার নজর দিলো কলকাতা পুরসভা। গত বছর থেকে পরিকল্পনা করা হয়েছে নতুন নীতি গ্রহণের।

আরও পড়ুনঃ ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম

কলকাতার বহু জায়গায় অস্বস্তিকর বিজ্ঞাপনের কারণে সাধারণ মানুষের দৃশ্য দূষণ ঘটার ফলে কলকাতা পুরসভা স্থির করে নতুন নীতি নিয়োগ করার। গত বছর থেকে এই নীতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি সেই প্রস্তাব পুরোপুরি তৈরি হয়েছে বলে খবর কলকাতা মিউনিসিপালিটি সুত্রে। পুর অধিবেশনে খুব তাড়াতাড়ি সেই নীতি পেশ করা হবে । সেখানে অনুমোদন পেলেই সেই নীতি কার্যকর হবে বলে জানাচ্ছে কলকাতা পুরসভা। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে নতুন নীতি চালু করা সম্ভব হচ্ছে না, তবে নির্বাচনের ফলাফলের পরেই এই নীতি চালু করা হবে।

আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী

কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, নতুন বিজ্ঞাপন নীতিতে কয়েকটি বিষয় অন্তরভুক্ত করা হয়েছে, সেই নীতি অনুযায়ী শহরে বৈদুতিন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের সংখ্যা বাড়ানো হতে পারে। তাতে কোনও যৌন দৃশ্য বা অশালীন ছবি ব্যবহার করা যাবে না। প্রতিটি বড় হোডিং বা ব্যানার গুলির মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। পুরসভার এই নীতি না মানলে, পড়তে হবে ভোগান্তিতে। বিজ্ঞাপন এজেন্সিগুলির লাইসেন্স রিনিউ হবে না বলে পুরসভা সূত্রে খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment