চুক্তি ভঙ্গের অভিযোগ কৌশিক সেনের বিরুদ্ধে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আসন্ন হয়ে এসেছে ছবি মুক্তির সময়। এমন সময় অভিযোগ আর উঠলো সকলের ভীষণ পরিচিত মুখ অভিনেতা কৌশিক সেনের। পরিচালক সৌভিকদের নতুন ছবি “বরফি” তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক। আর এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পরিচালক। যদিও টলিপাড়ায় শুটিং কিংবা পারিশ্রমিক বিষয়ে অভিযোগ বড় কথা নয়। কিন্তু সেসব বিষয় নয়। সম্পূর্ণ একেবারে ভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছেন পরিচালক সৌভিক দে।

আরও পড়ুনঃ হুমকির চিঠি সালমান খানকে

পরিচালক অভিযোগ করেছেন যে, তার ছবি “বরফি” র প্রচারের সময় হাজির ছিলেন না কৌশিক সেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে খোলাখুলি কথা বলেন সৌভিক। তিনি বলেন যে, ” সামনের মাসেই আমার ছবি মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির মুখ্য চরিত্রে আছেন কৌশিক সেন। কিন্তুতিনি ছবি সংক্রান্ত প্রচারের বিষয়ে অংশগ্রহণ করতে রাজি হননি । এর প্রভাব ছবির উপর বিশেষভাবে পড়তে পারে। ”

আরও পড়ুনঃ  আবার আই এস এল ট্রফি আসলো ফিরে কলকাতায়

এই তরুণ পরিচালক আরো জানান, ছবির শুটিং শেষ হতেই সমস্ত পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয় অভিনেতা কে। সেই সময় পর্যন্ত তিনি বলেছিলেন প্রচার পর্বে তিনি শামিল থাকবেন। এমনকি চুক্তিপত্রেও তা লেখা আছে। এই বিষয়ে পরে অভিনেতা পরিচালক কে জানান যে ছবির কোনরকম প্রচার পর্বে তিনি থাকেন না। তাই এই বিষয়টি রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিচালকের কাছে।

আরও পড়ুনঃ ভূমিকম্প উত্তর ভারতে, উৎসস্থল আফগানিস্তান

এই বিষয়ে অভিনেতা কৌশিক সেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে সেই বিষয়ে তার কিছু বলার নেই। নিজের বিভিন্ন ব্যক্তিগত এবং পেশা ভিত্তিক কাজের বিভিন্ন রকম চাপে তিনি তার এই ছবির প্রচারে থাকতে পারেননি।

আরও পড়ুনঃ অসুস্থ “কারাগার” খ্যাত অভিনেত্রী তাসনিয়া!

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment