সিএসকে শিবিরে ধোনির যোগদান

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। তবে তাঁর পরনের টি-শার্টের একটি বার্তা ভক্তদের মধ্যে অবসরের জল্পনা উসকে দিয়েছে। এবারেই আইপিএল এ কি শেষবারের মতো দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি কে। এমনি প্রশ্ন ঘুরপাক করছে ভক্তদের মনে।

আরও পড়ুন: আপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI

বুধবার চেন্নাই বিমানবন্দরে ধোনিকে একটি কালো টি-শার্ট পরে দেখা যায়, যেখানে মোর্স কোডে লেখা ছিল “ওয়ান লাস্ট টাইম” বা “শেষবারের মতো”। এই বার্তাটি ধোনির আইপিএল থেকে সম্ভাব্য অবসরের সংকেতিক বলে মনে করছেন অনেকেই। কৌতূহল জাগাচ্ছে সাথে সোশ্যাল মিডিয়ায় এই ছবি এবং ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: আধুনিকতার দ্বন্দ্ব ও সত্যজিতের সিনেমা

ধোনি ইতিমধ্যেই রাঁচিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন, নিজেকে ফিট রাখতে এবং আসন্ন মরসুমের জন্য প্রস্তুত করতে। তাঁর ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে দলের মধ্যে আশাবাদ রয়েছে। তবে এই “শেষবারের মতো” বার্তাটি সত্যিই তাঁর অবসরের ইঙ্গিত কিনা, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই তাঁর সম্ভাব্য অবসর নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ এবং কৌতূহল স্বাভাবিক। তবে এখন দেখার বিষয়, ধোনি নিজে এই বিষয়ে কী ঘোষণা দেন এবং আসন্ন আইপিএল মরসুমে তাঁর পারফরম্যান্স কেমন হয় তা সময় বলে দেবে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment