অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাসঃ অযোধ্যার শ্রী রাম জন্মভূমির মন্দিরে প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত হলেন। বুধবার লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোষ্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। গত রবিবার থেকেই চিকিৎসাধিণ ছিলেন। হাসপাতাল সূত্রে খবর ব্রেন স্টোকে আক্রান্ত হওয়ার পর তাকে SGPGI তে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃবন দপ্তরের তৎপরতায় খাঁচাবন্দি চিতা

সেখানে নিউরোলজি ওয়ার্ডের এইচডিইউ তে তিনি চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকে গমন করলেন। বৃহস্পতিবার অযোধ্যায় সরযু নদীর ধারে পুরোহিত সত্যেন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তাঁর মৃতদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হচ্ছে। তিনি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে অস্থায়ী রাম মন্দিরের দায়িত্ব পালন করা শুরু করেন। সেই থেকে রামলালার সেবায় প্রধান পুরোহিত হিসেবে নিজেকে নিয়োজিত করে। নির্বানী আখড়ার সন্ন্যাসী হিসেবে তিনি অযোধ্যা ও রাম মন্দির সম্পর্কে গভীর জ্ঞান রাখতন।

আরও পড়ুনঃআপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI

এবছরও রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন মহারাজের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং অধ্যাত্মিক জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর এই মৃত্যুতে অযোধ্যা সহ সমগ্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment