শুরু হলো বিশ্বকাপ, প্রথম ম্যাচেই হার কাতারের

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ বেজে গেল বিশ্বকাপের দামামা। শুরু হয়ে গেল ফুটবল প্রেমীদের সবথেকে বড়ো উৎসব। কাতারের আল বায়েত স্টেডিয়ামে অত্যন্ত সুন্দর ও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু হলো। কাতারের সংস্কৃতি মিশে গেল দুনিয়ার দরবারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন কাতারের ফাহাদ আল কুবাইসি এবং বিটিএস খ্যাত গায়ক জংকুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ ফিনিক্স হয়ে আর ফিরলো না ঐন্দ্রিলা!

উদ্বোধনী ম্যাচেই হারের মুখ দেখলো আয়োজক দেশ কাতার। ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হলো তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক দেখায় ইকুয়েডর কে। ম্যাচের তিন মিনিটের মাথায় তারা একটি গোল ও করে দেয় কিন্তু অফসাইড হাওয়ায় গোল বাতিল হয়। ম্যাচের পনেরো মিনিটে প্রথম গোলটি আসে। ইকুয়েডরের ক্যাপ্টেন ভ্যালেন্সিয়া কে আটকাতে গিয়ে কাতারের গোলরক্ষক সাদ আল সিব ফাউল করে বসেন ফলস্বরূপ ইকুয়েডর পেনাল্টি পায়। এনার ভ্যালেন্সিয়া ঠান্ডা মাথায় গোল করে এগিয়ে দেন টিম কে। দ্বিতীয় গোলটিও আসে তার পক্ষ থেকেই। একত্রিশ মিনিটে সতীর্থর ভাসানো বল নিখুঁত ভাবে জালে জড়িয়ে দিলেন। বিরতির আগেই দু গোলে এগিয়ে মাঠ ছাড়েন। ভ্যালেন্সিয়ার দু পায়েই চোট লাগে। অনেকেই আশঙ্কা করতে থাকেন যে তিনি আর নামবেন কিনা কিন্তু নামলেন। যদিও পরে তাকে পরিবর্তন করা হয়। দ্বিতীয়ার্ধে কিছুটা কম উত্তেজনা দেখা যায় ইকুয়েডরের পক্ষ থেকে। তুলনামূলক ভালো খেলে কাতার।

আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment