সৌরভের বায়োপিকে রনবীর?

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ:  রবিবার সকালে কলকাতার বুকে পা রাখলেন রণবীর কাপুর। আর এই খবর শোনা মাত্রই জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি বায়োপিকে সৌরভের ভূমিকায় সত্যিই দেখা যাবে রণবীর কাপুর কে?
বহুদিন ধরেই শোনা যাচ্ছে বায়োপিক তৈরি হবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে। তাই বায়োপিকে সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে এই নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ নেই।

আড়ও পড়ুনঃরাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠকে মিটলো উপাচার্য সমস্যা

সংবাদমাধ্যমে অবশ্য সেই জল্পনাকে সিলমোহর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক নিজেই। তিনি প্রথম থেকেই খোলাখুলি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তার বায়োপিকে তিনি তার নিজের ভূমিকায় দেখতে চান রনবীর কাপুরকে।জানা যাচ্ছে সম্ভবত সেই কারণেই কলকাতায় সৌরভের বাড়িতে আসেন রণবীর।

আড়ও পড়ুনঃ‘বসন্ত বন্দনা’, নিয়ে বির্তক বিশ্বভারতীতে!

তবে রণবীরের ডেটের সমস্যা হওয়ায় তিনি কাজটি নিতে পারছিলেন না। একথা অবশ্য সংবাদমাধ্যমে স্বীকার করেননি তিনি।এদিন কলকাতায় রণবীর তার আগামী ছবি “তু ঝুটি ম্যা মক্কার” এর প্রচারে আসেন।

আড়ও পড়ুনঃবিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!

তখন তাকে বায়োপিক প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ” সৌরভ গঙ্গোপাধ্যায় এর বায়োপিক সম্পর্কে তিনি অবগত নন। তবে স্ক্রিপটিং এর কাজ চলছে।আমার কাছে এখনো পর্যন্ত কোনো অফার আসেনি। আমি কিশোর কুমারের একটি বায়োপিক এর জন্য প্রস্তুতি নিচ্ছি।  এদিন সংবাদ সম্মেলন শেষ করার পরে রণবীর কাপুর ইডেনে যান। সেখানেই তিনি সৌরভের সঙ্গে দেখা করে। মজা করে কিছুক্ষণ সৌরভের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ ও খেলেন রণবীর।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment