জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন রোনাল্ডো

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ স্টেডিয়াম ৯৭৪ এ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছিল ঘানার। খেলার শুরু থেকেই বল পজিশন তাঁদের দখলে রাখেন রোনাল্ডোরা। সাজানো গোছানো ফুটবল খেলে আক্রমণে যেতে থাকে তারা। বার বার চেষ্টা করলেও গোলশুন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা

।আরও পড়ুনঃ কোস্তারিকাকে ৭ গোলে উড়িয়ে যাত্রা শুরু স্পেনের

দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে কিছুটা ছন্দে ফেরে ঘানা। গোল মুখী শট মেরে প্রমান করে যে তারা খেলা থেকে হারিয়ে যায়নি। খেলার ৬৫ মিনিটে রোনাল্ডো কে ফাউল করেন ঘানার শালীসু, রেফারি পেনাল্টির ঘোষণা করেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সি আর সেভেন। এই প্রথম বিশ্বের কোনো খেলোয়াড় পাঁচটি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করলো। নজির গড়লেন রোনাল্ডো। প্রথম গোলটি খাওয়ার পর ঘানা কিছুটা পর্তুগালকে চেপে ধরে। প্রেসিং ফুটবল খেলে তারা। ফলস্বরূপ ৭২ মিনিটে আয়েও এর গোলে ম্যাচে সমতা ফেরে। কিন্তু তাঁদের এই আনন্দ বেশিক্ষন স্থায়ী হয়নি। ৭৮ মিনিটে ফিলিক্সের গোলে পর্তুগাল আবারও এগিয়ে যায়। ৮০ মিনিটে লিয়াও এর গোলে ফের একবার ব্যাবধান বারায় রোনাল্ডোরা। ৮৯ মিনিটে ঘানার হয়ে একটি গোল পরিশোধ করেন বুকারী। খেলা হয়ে ওঠে জমজমাট। অবশেষে খেলা ৩-২ গোলেই শেষ হয়।

আরও পড়ুনঃ প্রেসার কুকার দিয়ে তৈরি হয়েছে গবেষণার যন্ত্র, তীব্র অর্থসংকট যাদবপুরে

এছাড়া ক্যামেরুন এবং সুইজারল্যান্ডের ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে জয় লাভ করে। গোলটি করেন এমবোলো। উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার খেলা গোলশুন্য অবস্থায় শেষ হয়।

আরও পড়ুনঃ দুরন্ত জয় জাপানের

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment