গুজরাট কে উড়িয়ে WPL যাত্রা শুরু করলো মুম্বই

Spread the love

দুবেলা, সায়ন দাস : ওমেন্স প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই বড়ো হারের সম্মুখীন হলো আদানি গোষ্ঠীর দল গুজরাট জায়েন্টস। মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে ১৪৩ রানে হারে তারা। এদিন মুম্বই এর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাট টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দর্শকরা মনে করেন যে খেলা যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে কিন্তু সেই আশা পূর্ণ হয়নি।

আরও পড়ুনঃ গ্রেফতার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে তাঁদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে করে ২০৭ রান। মুম্বই এর হয়ে আমেলিয়া কের্র করেন ৪৫ (২৪), হ্যাঁলি ম্যাথুস করেন ৪৭ (৩১) এবং অধিনায়িকা হরমনপ্রিত কৌর করেন ৬৫ (৩০)। গুজরাটের হয়ে ২ টি উইকেট নেন স্নেহ রানা। অপরদিকে ২০৮ রানের বিশাল রান তাড়া করতে নেমে মাত্র ৬৮ রানেই গুটিয়ে গেল গুজরাট জায়েন্টস। গুজরাটের হেমলতা করেন ২৯ (২৩) এবং মনিকা পাটেল করেন ১০ (৯)। এদের দুজনের রান বাদে বাকি স্কোরবোর্ড যেন মোবাইল নম্বর। মুম্বই এর হয়ে ৪ টি উইকেট নেন বাংলার মেয়ে শিখা ঈশাক। অন্যদিকে ২ টি করে উইকেট যায় নাতালি সিভার এবং আমেলিয়া কের্র এর ঝুলিতে।

আরও পড়ুনঃ আইপিএল এ নেই বুমরাহ

১৪ টি বাউন্ডারি দিয়ে সাজানো ইনিংসের সুবাদে হরমনপ্রিত কৌর কে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। ওমেন্স প্রিমিয়ার লীগের পরের ম্যাচটি হবে ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীর বিবাদে আবারো রাষ্ট্রসঙ্ঘে কোনঠাসা পাকিস্তান

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment