নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Spread the love

দুবেলা,মৈনাক মিশ্র: নিখোঁজ হাওড়া জেলার এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরিক্ষার্থীর নাম সাগরদ্বীপ ঘোষ।পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার পরীক্ষা দিতে বের হলেও কেন্দ্রে পৌঁছায়নি সাগরদ্বীপ।

আরও পড়ুনঃ রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

পরিবার জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। কিন্তু এখনও প্রযন্ত কোনো খোঁজ মেলেনি সেই উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর।পরিবার সূত্রে জানা যায় সাগরদ্বীপ ঘোষ বাড়ি থেকে বের হয় কেন্দ্রের উদ্দেশ্যে। গুমাডিঙ্গি আমতলা মুন্সিরহাট বড়গাছিয়া হাইস্কুলে সাগরদ্বীপের সিট পড়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছায়নি সাগরদ্বীপ ঘোষ। বিষয়টি জানাজানি হওয়ার পরেই খোঁজ শুরু করে পরিবারের লোকজন।সারাদিন খোঁজাখুঁজির পরেও,খোঁজ মেলেনা ছাত্রটির।দিনশেষে পুলিশের কাছে দ্বারস্থ হয় ছাত্রটির বাবা এবং তার পরিবারের বাকি সদর্শরা।

আরও পড়ুনঃ ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment