রাহুলের ইচ্ছাতেই প্রমোশন কানহাইয়ার

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ বামপন্থী রাজনীতি ছেড়ে দক্ষিণপন্থী দল কংগ্রেসের যোগ দিয়েছিলেন তরুণ বামপন্থীদের মুখ কানহাইয়া কুমার। গত দু’বছর ধরে নিষ্ঠার সাথে কংগ্রেসের কাজ করে চলেছেন। এবার সেই কংগ্রেসেই প্রমোশন হতে চলেছে কানহাইয়া কুমারের।

আরও পড়ুনঃ “নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে

কানহাইয়া এবার দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। কংগ্রেস সূত্রে খবর নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জায়গা পেতে চলেছে কানহাইয়া কুমার। উল্লেখ্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত টানা রাহুল গান্ধীর সাথে হেঁটে ছিলেন কানহাইয়াও। শুধু কানহাইয়া কুমারই নন এবার দায়িত্বভার অনেকটাই বাড়তে চলেছে তরুণ নেতৃত্বের ওপর। রাহুল গান্ধীর ইচ্ছাতেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আজ সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সংসদীয় দলের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, বর্তমানে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। গত ফেব্রুয়ারি মাসে রায়পুরের কংগ্রেসের প্লেনারি অধিবেশনে সিদ্ধান্ত হয়েছিল যে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনই নতুন ওয়ার্কিং কমিটি বেছে নেবেন।

আরও পড়ুনঃ ফাইনালে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment