3D অ্যাকশন নিয়ে আসছে ‘ভোলা’

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ‘ ভোলা ‘ র টিজার। তাতেই বোঝা গিয়েছিল অ্যাকশনে ভরপুর হতে চলেছে সিনেমাটি। গতকাল যেন সেই ধারণাতেই শিলমোহর দিল ট্রেলার। আগামী ৩০ শে মার্চ মুক্তি পেতে চলেছে ‘ ভোলা ‘। আর এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন অজয় দেবগন। সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাব্বু কে।সিনেমা টিজার এবং ট্রেলার দেখে রীতিমত মুগ্ধ অজয় দেবগনের সমস্ত অনুরাগীরা। এছাড়াও নেটিজেনদের মনে রীতিমতো দাগ কেটেছে ‘ভোলা।’

আরও পড়ুনঃ গরমে শরীর ঠান্ডা রাখতে চান, তাহলে ক্লিক করুন!

এবার অভিনয় এবং পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন অজয় দেবগন।তবে এবার রীতিমত চমক দিয়েছে তার লুক এবং গেটআপ। যদিও আগেও বহু সিনেমার প্রযোজনা করেছেন তিনি। সেগুলি বক্স অফিসের সেইভাবে সাড়া না ফেললেও আশা করা যায় এবার দর্শকদের সম্পূর্ণ নতুন চমক দিতে চলেছেন তিনি।
‘ দৃশ্যম’ এর পর আবার একসঙ্গে দেখা যাবে অজয় এবং তাব্বু কে। আর এই খবর শোনা মাত্রই রীতিমতো হইচই পড়ে গেছে তাদের অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুনঃ বাড়ি ফিরলেন নওশাদ

আগামী ৩০ শে মার্চ আবারো সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে অজয় এবং তাব্বুর জুটিকে। সম্পূর্ণ থ্রিডিতে এই ভরপুর অ্যাকশন উপভোগ করতে পারবে সমস্ত দর্শকেরা। আর এই খবর শোনা মাত্রই উৎসাহ আরও এক ধাপ বেড়ে গেছে দর্শকদের। আশা করা যায় আগামী ৩০ শে মার্চ নতুন চমক নিয়ে আসতে চলেছেন অজয় তাব্বুর জুটি। নেটিজেনদের ধারণা বক্স অফিসের রীতিমত ভালো সাড়া ফেলবে ‘ ভোলা ‘।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment