ফেব্রুয়ারী তে হচ্ছে না অরিজিতের কনসার্ট

Spread the love

দুবেলা, সায়ন দাস : ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ ইকো পার্কে অরিজিত সিংয়ের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা প্রোগ্রামের জন্য কোনো লিখিত অনুমতি চাননি হিডকোর কাছে, এমনটাই দাবি করেছেন হিডকোর চেয়ারম্যান তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম আরও বলেন কনসার্টটি ইকো পার্কে না করে তারা নিকো পার্ক কিংবা একোয়টিকা তে করতে পারেন। কিন্তু আয়োজকদের দাবি ইতিমধ্যেই প্রায় ২৩ হাজার টিকিট সংগ্রহ করেছেন মানুষ, মানুষের মধ্যে টিকিটের চাহিদা এতটাই যে ৭৫ হাজার টাকা দিয়েও টিকিট সংগ্রহ করতে মানুষ দ্বিধা বোধ করেননি। আরও অনেকে আসতে চান। তাই নিকো পার্কে বা একোয়টিকাতে সবাইকে জায়গা দেওয়া অসম্ভব।

আরও পড়ুনঃ জয় এটিকে মোহনবাগানের, গোয়াকে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড

অরিজিতের এই কনসার্ট বাতিল হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে শাসকদল কে কটাক্ষ করে বলা হচ্ছে যে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আরিজিতের “রং দে তু মোহে গেরুয়া” গাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এই গান গাওয়ার জন্যই নাকি তার কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। যদিও এবিষয়ে কান দিতে নারাজ রাজ্যের শাসক দল।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের

এদিন ফিরহাদ হাকিম আরও বলেন যে, ” অরিজিত প্রিয় মানুষ। গোটা বিষয়টির পিছনে কোনো রাজনীতি নেই।” পাশাপাশি সেই সময় ইকো পার্কের ঠিক বিপরীতে বিশ্ব বাংলা কোনভেকশন সেন্টারে চলবে জি ২০ সম্মেলন এবং ইকো পার্কেও থাকবে মানুষের ভিড়। তারমধ্যে অরিজিতের কনসার্ট হলে আইন শৃঙ্খলা হাতের বাইরে যেতে পারে। যদিও মেয়র জানান অনুমতি চেয়ে কোনো আবেদনই আয়োজকরা করেননি।

আরও পড়ুনঃ দুয়ারে বর্ষবরণ, বারংবার স্তব্ধ মেট্রো পরিষেবা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment