সিক লিভে কর্মীরা, বাতিল এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট

Spread the love

  দুবেলা, শ্রেয়শ্রী দাস : এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক এক ভারতীয় বিমান পরিবহন সংস্থাতে সমস্যা দেখা দিল। সংস্থার কেবিন কর্মীরা একসাথে ছুটিতে গেছেন। ফোনে তাদের পাওয়া যাচ্ছে না, তাই বাতিল করতে হয়েছে ৮৬টি ফ্লাইট। এর ফলেই ফ্লাইট পরিচালনা সঙ্কটের মুখে পরেছে।

আরও পড়ুনঃ দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার

বিমান সংস্থার ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, হঠাৎই প্রায় ৩০০ সিনিয়র কেবিন কর্মীরা সিক লিভ নিয়েছেন। ফলে বিমান পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। বাধ্য হয়ে হয়েই ৮৬ টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন অন্তর্দেশীয় বিমান রয়েছে তেমনই রয়েছে আন্তর্জাতিক বিমানও। কর্মীরা একসাথে ছুটিতে গিয়ে নিজেদের মোবাইল ফোনও বন্ধ ফলে যোগাযোগ সম্ভব হচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী, এর মাধ্যমে কর্মীরা একটি প্রতিবাদের সূচনা করেছেন। টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইনের কর্মীরা নতুন এমপ্লয়মেন্ট টার্মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সিক লিভ এর দ্বারাই তারা এই প্রতিবাদ দেখাচ্ছেন। কাজে আসতে পারবে না বলে নিজেদের ফোন সুইচ অফ করে দিয়েছে। হঠাৎ সবাই ছুটিতে যায়গার কারণে গত রাত থেকে বিমান বাতিল করতে হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র বলেছেন,” আমাদের কেবিন কর্মীর একাংশ শেষ মুহূর্তে সিক লিভ নেওয়ায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে। কিছু বিমান বাতিল করে দিতে হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে যাতে যাত্রীদের সমস্যা যথাসম্ভব হ্রাস করা যায়। হঠাৎ এই সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী আমরা। এই পরিস্থিতি আমাদের পরিষেবাকে প্রতিফলন করে না।“

আরও পড়ুনঃ কোভিশিল্ড নিয়ে বড় ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

মুখপাত্র আরও বলেন,”যাদের বিমান বাতিল হয়েছে, তারা টিকিটের পুরো টাকা ফেরত পাবেন। সূত্রের খবর অনুযায়ী টাটা গ্রুপের সাথে মার্জারের পরই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা অসম ব্যবহারের অভিযোগ করেছেন। অনেক কর্মীর অভিযোগ, ইন্টারভিউ পাশ করার পরও তাদের তুলনামূলকভাবে নিচু পদে চাকরি দেওয়া হয়েছে। নতুন ডিউটি রস্টারে পাইলটদের পর্যাপ্ত বিশ্রামের সময়ও দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment