দুবেলা, রিয়া বিশ্বাস: শনিবার রাজ্যের রাজনৈতিক ময়দান গরম হয়ে উঠল দুই শীর্ষ নেতার প্রচারে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’জনেই আলাদা জায়গায় জনসভা করে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার কুষ্মন্তিতে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “পরিবর্তনের সময় এসে গেছে। ‘মা-মাটি-মানুষ’-এর নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।
গত ১৫ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে পিছিয়ে রাখা হয়েছে।” তাঁর বক্তব্যে দুর্নীতি, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের অভাবের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি টাকা ও প্রভাব খাটিয়ে ভোটে জেতার চেষ্টা করছে।
তাঁর কথায়, “বিজেপি বাংলায় জিততে চক্রান্ত করছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এসব মানবে না।” তিনি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন এবং মানুষকে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান। দুই নেতার এই পাল্টাপাল্টি আক্রমণে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজা এবং জনসভায় আক্রমণাত্মক ভাষণের মাত্রা। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই প্রচার আরও তীব্র হবে এবং ভোটের ফলাফলে তার প্রভাব পড়তে পারে।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ

















Leave a Reply