রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠকে মিটলো উপাচার্য সমস্যা

Spread the love

দুবেলা, সায়ন দাস : মঙ্গলবার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বৈঠক হয়। এই জট কাটাতে উদ্যোগ দেখান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুনঃ আবারও বর্ষসেরা মেসি

বহুদিন ধরেই রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা ছিল। মূল বিষয়টি হলো তাঁদের কারোর নিয়োগ পত্রেই রাজ্যপালের সই ছিল না। সেই কারণে বারংবার সুপ্রিম কোর্টে চাপে পড়ছিলো রাজ্য। তাই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দপ্তর রাজ্যপালের সঙ্গে কথাবার্তা চালায়। সোমবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে রাজ্য পালের বৈঠক হয়। তারপর মঙ্গলবার ফের ৬ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে নিয়ে বৈঠকের পরই সুরাহা মেলে।

আরও পড়ুনঃ ‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

এদিন ব্রাত্য বসু বলেন, ” নবান্ন, রাজভবন এবং বিকাশ ভবন একত্রে কাজ করবে। রাজ্যপালের সাথে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সব সমস্যার সমাধান হয়েছে।” বৈঠকে যে ৬ জন উপাচার্য উপস্থিত ছিলেন তারা সকলেই ইস্তফা দিয়েছেন এবং সকলকেই রাজ্যপাল তিন মাসের মেয়াদ বৃদ্ধি করেছেন। যদিও এই সমাধান পূর্ণ সমাধান নয়। বৈঠক শেষে রাজ্যপাল জানান “বাংলা তার শিক্ষা, সংস্কৃতির জন্য বিখ্যাত। শিক্ষা ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নয়।”

আরও পড়ুনঃ টুকলি রুখতে কঠোর পদক্ষেপ উচ্চমাধ্যমিক সংসদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment