Advertisement

শেষ ম্যাচ নিয়ে বার্তা সুনীলের

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : আজ ৬ জুন শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলের ময়দানে নামবেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তবে আন্তর্জাতিক খেলা থেকে অবসর নিলেও পুরোপুরি অবসর নিচ্ছেন না তিনি। বেঙ্গালুরু এফসির হয়ে খেলবেন তিনি এমনটা জানা গিয়েছে। একাধিক সাংবাদিকদের কৌতুহল সুনীল ছেত্রী কি তাহলে এবার কোচ হিসেবে মাঠে নামবেন? তাদের প্রশ্নের জবাবেই তিনি জানান যে এই মুহূর্তে কোন ভাবেই কোচ হচ্ছেন না। কোচের কাজ অত্যন্ত শ্রমসাপেক্ষ। তাতে শরীর এবং চেহারার উপর ধকলের ছাপ পড়ে। তিনি অত্যন্ত স্বার্থপর, এখনই সেই ঝুঁকি তিনি নেবেন না। অন্যদিকে কোচ ইগর স্টিম্যাচ জানান যে তিনি সুনীল ছেত্রীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন। যদিও প্রেসিডেন্ট বলতে এআইএসএফ- এর প্রেসিডেন্ট না অন্য কিছু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন : হোস্টেল নিয়ে কঠোর পদক্ষেপ যাদবপুর কর্তৃপক্ষের

আজ কুয়েতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে ভারতের। সন্ধ্যে ৭:৩০ থেকে নিউজ ১৮ ও জিও সিনেমাতে দেখতে পাওয়া যাবে এই ম্যাচ। আজকের ম্যাচে ভারতের গোলকিপার হিসেবে থাকবেন গুরপ্রীত সিং। অন্যান্য খেলোয়াড়রা হলেন নিখিল পূজারী, শুভাশিষ বাসু, আনোয়ার আলী, জয় গুপ্তা, জিকসন সিং, ব্র্যান্ডেন ফার্নান্দেজ, লালিয়ানজুয়ালা ছাংতে এবং অবশ্যই অধিনায়ক সুনীল ছেত্রী।

আরও পড়ুন : রাজকোটে মর্মান্তিক অগ্নিকাণ্ড, শিশু সহ মৃত ২৪

কুয়েতের গোলকিপার হিসেবে থাকবেন সুলায়মান আব্দুল গফুর। অন্যান্য খেলোয়াড়রা হলেন রাশেদ আল দোসারি, খালিদ এল ইব্রাহিম, হাসান আল এনেজি, সালমান বোরমেয়া, ইদ আল রাশেদী, হামাদ আল হারবি, ফয়সাল জায়েদ, আজবি শেহাব, মহাম্মদ দাহাম, ইউসুফ নাসের।

আরও পড়ুন : ঋতুস্রাব নিয়ে ছুঁৎমার্গ ভাঙতে উদ্যোগী SFI

শেষ ম্যাচ নিয়ে অত্যন্ত স্পর্শকাতর সুনীল ছেত্রী। সাংবাদিক বৈঠকের সময় তিনি সাংবাদিকদের জানান যে এটাই যে তার শেষ ম্যাচ তা বারবার মনে না করাতে। তিনি অনুরোধ করেন শুধু ম্যাচ সংক্রান্ত প্রশ্নই করতে। সুনীল ছেত্রী বলেন যে এই ম্যাচটি জেতার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবেন এবং নিজেদের সব শক্তি দিয়ে খেলবেন। পরবর্তীতে কোচ হওয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন তিনি। যদিও ভবিষ্যতে ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় কাটতেই গরম দক্ষিণে, বৃষ্টি উত্তরে

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *