Advertisement

কলকাতা মেট্রোয় চালু বিশেষ পরিসেবা , জেনে নিন

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস: কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার মাধ্যমে শেষ ট্রেনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। তাতে বলা হয়েছিল যে, বহু অফিস যাত্রী আছেন যারা অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফেরেন তখন অনেক ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়েন। তবে এখন থেকে বেশি রাতেও মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওই পরিষেবা দেওয়া হবে।

আরও পড়ুন: হিরণের ডিগ্রি ভুয়ো, উঠছে অভিযোগ

যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার অঙ্গ হিসেবে এর আগে দুর্গাপূজা বা বিশেষ খেলা থাকলে রাতে স্পেশ্যাল সার্ভিস দিতে দেখা গিয়েছে মেট্রোকে। এতদিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯ টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে দমদমের উদ্দ্যেশে শেষ মেট্রো ছাড়ত তার দশ মিনিট আগে। তবে আজ রাত থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে। তবে এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলকভাবে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে রাত ১১টাতেও একটি মেট্রো ছাড়বে। তবে দমদম এবং কবি সুভাষ থেকে। দুটি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। তবে এখন এই পরিষেবার সাথে জোড়া হয়নি নোয়াপাড়া, বরাহনগর এবং দক্ষিনেশ্বরকে। সেই তিন স্টেশন থেকে আগের মতই রাত সাড়ে ৯টা নাগাদই শেষ মেট্রো পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো, বিস্ফোরক সিরিয়া পারভিন

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, রাত ১১টায় একটি মেট্রো কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে এবং আর একটি মেট্রো দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে। যাত্রীদের তরফ থেকে ইতিবাচক সাড়া মিললে দেশের অন্য কয়েকটি মেট্রো শহরের মতো কলকাতাতেও রোজ মাঝরাতে পাতালরেলের পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন: বঙ্গে আছড়ে পড়তে চলেছে রেমাল, শক্তি আমফানের থেকেও বেশি

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *