নারীশিক্ষা বন্ধ করতে বিষাক্ত গ্যাস হামলা ইরানে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত কয়েকদিন আগে ইরানের নারী শিক্ষা রুখতে চড়াও হয় কয়েকজন মৌলবাদী। ছাত্রীদের বিষ খাওয়ানো হচ্ছে এমনই অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।একশোর ওপর ছাত্রীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।আবারো মেয়েদের পড়াশোনা বন্ধ করতে বিষাক্ত গ্যাস হামলার মতন গুরুতর অভিযোগ উঠল। ইরানের তেহরান শহরের পাশাপাশি একাধিক শহরে নারীদের বিদ্যালয়ের গুলিতে বিষাক্ত গ্যাস হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।কয়েকশো ছাত্রীকে গুরুতর শ্বাসকষ্টের সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ জীবন ফিরে পেলেন সুস্মিতা সেন!

ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা এবং সরকারের তরফ থেকে জানা যাচ্ছে, গত বুধবার এই বিষাক্ত গ্যাস হামলার পর ১০৮ জন ছাত্রীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও গতবছর নভেম্বর মাস থেকে এখনো পর্যন্ত প্রায় বারোশো ছাত্রীর উপরে এই বিষাক্ত গ্যাসের হামলা হয়েছে।কৃষি কাজে ব্যবহৃত নাইট্রোজেন সারই মূলত এই বিষাক্ত গ্যাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সাগরদীঘিতে জোড় ধাক্কা তৃণমূলের

ইতিমধ্যে ইরানের পুলিশ প্রশাসন তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।মূলত সন্দেহ করা হচ্ছে এই বিষ প্রয়োগ এবং বিষাক্ত গ্যাস হামলার পিছনে তালিবান এবং বোকা হারাম যুক্ত।মূলত এই দুটি গোষ্ঠী মেয়েদের শিক্ষা বা নারী শিক্ষার প্রতি ঘোর অমত পোষণ করে।

আরও পড়ুনঃ ৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment