Advertisement

প্রাক্তন স্বামীর জন্মদিনের রাতেই পিঙ্কির পোস্ট

Spread the love

দুবেলা, শ্রেয়শ্রী দাস : সোমবার অভিনেতা কাঞ্চন মল্লিকের ৫৪তম জন্মদিন গেল। বছরের শুরু তে তিনি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে। বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন। অসুস্থ হয়েও নিজের হাতে নানারকম পদ রান্না করেছেন মধ্যরাতে স্বামীর অমতে কাটিয়েছেন কেকও। বিয়ের এক মাস আগেই কাঞ্চন মল্লিক তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জিকে ডিভোর্স দেন। প্রাক্তন স্বামীর জন্মদিনের রাতেই পিঙ্কি পোস্ট করেন।

আরও পড়ুন: ভুয়ো এজেন্ট ধরলেন সেলিম

জানুয়ারিতে পিঙ্কি ব্যানার্জিকে ডিভোর্স দিয়ে এক মাসের মধ্যে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। তবে তাঁকে খোরপোশ দিতে হয়। খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা দিতে হয়েছিল। কাঞ্চনের জন্মদিনের রাতে পিঙ্কি কত গুলি ছবি পোস্ট করেন তবে সেই পোস্ট প্রাক্তন স্বামীকে উল্লেখ করে নয়। সেই পোস্টে তিনি লেখেন, “এই যে ছেলেটাকে দেখছেন সেই আমাকে সাহায্য করেছে এভাবে ভিতর থেকে গ্লো আর গ্রো করতে।”  ছেলে ওশ এই মুহূর্তে তার সবচেয়ে বিশেষ মানুষ হয়ে উঠেছে। পোস্টটিতে তাকে একটি কালো ট্যাঙ্ক টপ, নাকে নথ এবং খোলা চুলে দেখা গেছে। বেশ কিছু সেলফি তুলে শেয়ার করেছেন, অবশ্য এটি তাঁর সুগার নামক এক প্রসাধনী ব্র্যান্ডের স্পনসর করার জন্য ছিল। ব্র্যান্ডের হয়ে প্রচার করে পিঙ্কি বলেন যে,” আমি কখনই সুগার অর্থাৎ মিষ্টি খাই না। বরং ব্যবহার করি সুগার।“

আরও পড়ুন: দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার

শেষ ছবি তাঁর ছেলের সাথে শেয়ার করেছেন তিনি। হাসিখুশিই লাগছে তাদের দেখে। ছেলেকে নিয়েই সময় কাটছে পিঙ্কির, সাথে রয়েছে তার কাজ। কাঞ্চনের কাছ থেকে খোরপোশ নেওয়া নিয়ে অনেক প্রশ্নই উঠেছে তার দিকে। সেই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন যে, “প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকাইনি। কেউ কেউ বলেছিলেন আমি নাকি কোটি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা চুক্তি। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বাইরে কিছু করি নি। ছেলের কাস্টাডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে বা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ ব্যস। যারা বলেছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে একজন শিল্পী , আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন করব না আমি?” তিনি আরও বলেছেন, খোরপোশ নিয়ে কোনো দরদাম হয়নি তাঁদের, যা চেয়েছিলেন তাই পেয়েছেন। বিষয়টি মিটেও গেছে। এবার বর্তমান কে মেনে নিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পিঙ্কি।

আরও পড়ুন: বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন সহজেই

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *