৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ জামিনে মুক্ত হলেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গ্রেপ্তারের ৪০ দিনের মাথায় জামিন পেলেন তিনি। ধর্মতলা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয় ভাঙ্গরের বিধায়ককে। সঙ্গে তার বেশ কয়েকজন সঙ্গীকেও গ্রেফতার করেছিল পুলিশ। অবশেষে তারা বৃহস্পতিবার জামিনে মুক্তি পেলেন।

আরও পড়ুনঃ ‘জেতার সম্ভবনা কম’ : দিলীপ ঘোষ

গত ২১ শে জানুয়ারি দলীয় পতাকা লাগানো কে কেন্দ্র করে ভাঙ্গরের হাতিশালা সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও আইএসএফ কর্মীরা। তৃণমূলের অভিযোগ সেখানে তাদের একাধিক পার্টি অফিস আক্রমণ করে আইএসএফ কর্মীরা। সেই দিন বিকেলে কলকাতা ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি জনসভা ছিল। ভাঙ্গরের ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মতলার ডরিনা ক্রসিং অবরোধ করে আইএসএস কর্মী সমর্থকরা। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ শুরু হয় তাদের। পুলিশ কর্মীদের মাধ্যমে অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে তারপরই সেখান থেকে গ্রেফতার করা হয় আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে।

আরও পড়ুনঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!

তারপর থেকেই একাধিক মামলায় আদালত বারংবার তার জামিনের আবেদন খারিজ করে দেয়। প্রায় ৪০ দিন তাকে হেফাজতে রাখে পুলিশ। হেয়ার স্ট্রিট, নিউমার্কেট সহ দুটি পৃথক থানায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। পুলিশের অভিযোগ ছিল, ৩ জন পুলিশ আধিকারিকসহ ১৯ জন পুলিশকর্মীকে জখম করা হয়।

আরও পড়ুনঃ সৌরভের বায়োপিকে রনবীর?

বৃহস্পতিবার কোন শর্ত ছাড়াই নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ভাঙ্গরের আইএসএফ বিধায়কের জামিন মঞ্জুর হয়। এদিন নওশাদ সিদ্দিকীর হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুনঃ রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠকে মিটলো উপাচার্য সমস্যা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment