“নাটু নাটু” রঐতিহাসিক জয় অস্কারের মঞ্চে

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আরআরআর এর মুকুটে এবার জুড়লো দ্বিতীয় পালক। ৯৫ তম অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেলো এস এস রাজামৌলির ‘আর আর আর’। এর আগে ১১ জানুয়ারি লস এঞ্জেলসের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এ সেরা মৌলিক গানের বিভাগে ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ‘ নাটু নাটু ‘। এবার অস্কারের মঞ্চে এক ঐতিহাসিক জয় হল ভারতের। মঞ্চে পুরস্কার নিলেন সুরকার এম এম কিরবানী এবং গীতিকার চন্দ্র বোস।

আরও পড়ুনঃ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০, কিছুটা চাপে ভারত

এস এস রাজামৌলির পরিচালিত এই ছবিটি ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায়। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রামচরণ এবং জুনিয়র এন টি আর। বক্স অফিসে কোটি টাকার ব্যবসা করলেও অস্কারের মঞ্চে যদিও ছবি হিসেবে অফিসিয়ালি প্রথমে ঠাঁই পাইনি ‘আর আর আর ‘। পরবর্তী সময়ে প্রযোজকের তরফ থেকে একাডেমির কাছে মনোনয়ন পত্র জমা দিলে অস্কার মঞ্চে সেরার তালিকায় উঠে আসে ‘ নাটু নাটু ‘। আর এতেই ভারতের ঝুলিতে আসে দ্বিতীয় অস্কার।

আরও পড়ুনঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সতীশ কৌশিক

অভিনেতা রামচরণ ও জুনিয়র এন টি আর এর মাধ্যম দিয়ে এস এস রাজামৌলি ছবিটিতে দেখিয়েছেন যে কিভাবে দুজন ভারতীয়, অন্যদেশে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরছে। নাচ, গান আর হাসির মাধ্যমে সেই অপরিচিত মানুষগুলির মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে। আধিপত্যশীল মানুষ গুলি ধীরে ধীরে পছন্দ করতে শুরু করছে ভারতীয় সংস্কৃতিকে । নিজের দেশের সংস্কৃতি নিয়ে এমন উদার ভাবনায় হয়তো বছর না ঘুরতেই দুটি বড় সাফল্য এনে দিল ‘আর আর আর’ কে।

আরও পড়ুনঃ ইডির দরবারে হাজির অভিনেতা বনি

এমন একটি ঐতিহাসিক জয়ে উচ্ছসিত কিরবানী। গান গেয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। প্রবল আনন্দিত ‘আর আর আর ‘ এর গোটা টিম। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিষয়ে টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ‘আর আর আর ‘ এর গোটা টিমকে।

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূমে

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment