আবারও মেসি ম্যাজিক

Spread the love

দুবেলা, সায়ন দাসঃ গতকাল মরণ বাচন ম্যাচে লুসানি স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। আর্জেন্টিনার প্রতিটি সমর্থকের নজর ছিল সেই এল এম ১০ এর দিকেই। মেসি তাঁদের হতাশ করলেন না। গোল করলেন এবং করালেন। দায়িত্ব নিয়ে বাধা পার করালেন। এইদিন প্রথম থেকেই আর্জেন্টিনা নিজেদের হাফে পাস খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু কোনো আক্রমণই সেরকম ডানা বাধে নি।

আরও পড়ুনঃ জোড়া গোল রিচালেশনের, জয় দিয়ে শুরু ব্রাজিলের

প্রথমার্ধে বল পজিশন ৭০ শতাংশের কাছে থাকলেও গোলে একটি মাত্র শট করে মেসিরা সেটাও লক্ষে ছিল না। অপরদিকে মেক্সিকো ৪৫ মিনিটের মাথায় আর্জেন্টিনার বক্সের বাইরে বিপদজনক জায়গায় ফ্রি কিক পেয়ে যায়। মেক্সিকোর ভেগা শট নেন এবং টার্গেটে রাখেন কিন্তু অসাধারণ সেভ করেন আর্জেন্টিনীয় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শুন্য অবস্থায়।

আরও পড়ুনঃ জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের, গোল করলেন রোনাল্ডো

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলা অনেকটা পরিণত এবং মার্জিত লাগে। আক্রমণে যেতে থাকে শুরু থেকেই। ৬৪ মিনিটে ডানদিক থেকে আসা দি মারিয়ার পাস রিসিভ করে ২৫ গজ দূর থেকে শট মেরে দর্শনীয় গোল করেন মেসি। মেসি এই গোলের পর ছুঁয়ে ফেললেন মারাদোনা এবং রোনাল্ডো কে। ২১ টি বিশ্বকাপে ৮ গোলের নজির চুলেন তিনি। ৮৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন পরিবর্ত খেলোয়াড় এনজো ফারনান্ডেজ। মেসির বাড়ানো পাস থেকে বক্সের মধ্যের ডিফান্ডারকে কাটিয়ে চমৎকারভাবে জালে জড়ান ২১ বছরের এই তরুণ। এরপর আক্রমণে যাওয়ায় মরিয়া চেষ্টা চালায় মেক্সিকো কিন্তু কোনো লাভ হয়না। ফাইনাল স্কোর হয় ২-০।

অন্যদিকে ফ্রান্স ২-১ গোলে হারায় ডেনমার্ক কে। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। পোল্যান্ড ২-০ গোলে জয়লাভ করে সৌদি আরবের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়া ১ গোলে হারায় টিউনেশিয়া কে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment