আবারও বর্ষসেরা মেসি

Spread the love

দুবেলা, সায়ন দাস : দ্বিতীয়বারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব অর্জন করলেন এল এম টেন। ২০১৯ এর পর ২০২৩ চার বছর পর ফের নিজের নামে করলেন এই খেতাব। ফ্রান্সের বেঞ্জিমা এবং এমবাপে কে অনেকটা পিছনে ফেলে প্রত্যাশা মতোই পুরস্কার নিজের নামে করলেন মেসি। মেসি এই বছর ৫১ ম্যাচ খেলে করেছিলেন ৩৫ গোল। পাশাপাশি তার ঝুলিতে ছিল বিশ্বকাপ, লীগ ওয়ান জয়ের মতো একাধিক ট্রফি।

আরও পড়ুনঃ আইপিএল এ নেই বুমরাহ

সোমবার রাতে ফ্রান্সে ফিফার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল বহু তারকার ছড়াছড়ি। শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে পেলে কেও। মেসির পাশাপাশি সেরা গোলরক্ষক পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচের পুরস্কার উঠেছে সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় কোচ লায়নেল স্কালোনির হাতে। এছাড়া মহিলা বিভাগে বর্ষসেরা ফুটবলারের খেতাব উঠেছে স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাসের হাতে।

আরও পড়ুনঃ টুকলি রুখতে কঠোর পদক্ষেপ উচ্চমাধ্যমিক সংসদের, জারি একগুচ্ছ নির্দেশিকা

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment