Advertisement

বারুইপুরে মহাযোগী ফাউন্ডেশনের উদ্যোগে যোগ দিবস পালন

Spread the love

দুবেলাঃ ২১ জুন ২০২২, মঙ্গলবার, বারুইপুরের ফুলতলা গ্রামে “অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস” পালিত হলো চ্যারিটেবল ট্রাস্ট “মহাযোগী ফাউন্ডেশনের উদ্যোগে”। উপস্থিত ছিলেন মহাযোগী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক যোগ বিশারদ শ্রী মৈত্রেয় চক্রবর্ত্তী, বিশিষ্ট চিকিৎসক শ্রী প্রশান্ত মণ্ডল, সমাজসেবিকা জানকী কৃষ্ণন এবং ফুলতলা গ্রামের ছাত্র-ছাত্রী ও তাঁদের মায়েরা।

ওই অনুষ্ঠানে যোগ বিশারদ মৈত্রেয় চক্রবর্ত্তী সকলের জন্য, বিশেষ করে ছাত্র-ছাত্রী ও মহিলাদের জন্য উপযোগী সারা শরীরের নানারকম ব্যায়াম শেখান। গলা, ঘাড় ও কোমরের ব্যথা এবং স্পন্ডিলাইটিসের হাত থেকে আরাম ও মুক্তি পেতে বিশেষ কয়েকটি ব্যায়াম শেখানো হয়। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের চোখের নানা ব্যায়াম শেখানো হয় যেগুলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যাবহারের ফলে হওয়া চোখের নানা সমস্যার হাত থেকে তাঁদের রক্ষা করবে।

মহিলাদের স্ত্রীরোগ, পেটের সমস্যা এবং পা, গোড়ালি ও হাঁটুর ব্যাথা ও যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে সহায়ক বেশ কয়েকটি ব্যায়াম শেখানো হয় এবং সবাইকে হৃৎপিণ্ড ও ফুসফুস সুস্থ ও সবল রাখতে নানান প্রাণায়াম শেখানো হয়। এদিন হাজির ছিলেন মৈত্রেয় চক্রবর্ত্তী, যোগ বিশারদ, প্রতিষ্ঠাতা ও সম্পাদক, মহাযোগী ফাউন্ডেশন, জানকী কৃষ্ণণ, সমাজসেবিকা, এছাড়া মহাযোগী ফাউন্ডেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন অরিজিৎ হালদার এবং মিঠুন ঘোষাল।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *