Advertisement

জলপাইগুড়ি পুরসভায় জয়ী তৃণমূল প্রার্থীদের বিজয় মিছিল!

Spread the love

দুবেলাঃ বুধবার বেরিয়েছে জলপাইগুড়ি পুরসভার ফল। সবুজ ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। পুরসভার ২৫টি আসনের মধ্যে ২২টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। এই বিপুল জয় উদযাপনে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার
জলপাইগুড়ি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী উত্তম বোস বাজনা সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে শুভেচ্ছা জানান ওয়ার্ডবাসীদের।

জলপাইগুড়ি পুরসভার এই আঠারো নম্বর ওয়ার্ডের ভোট নিয়ে ছিলো টানটান উত্তেজনা, কারণ এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের ভাই উত্তম বোস। এলাকায় কাজের মানুষ হিসেবে পরিচিত উত্তম বাবুর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিলো তৃণমূল নেতৃত্ব।

অবশেষে বুধবার দলের অনুমানই সত্যি হলো। 691 ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উত্তম বোস। বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সদ্য পুরসভার সদস্য নির্বাচিত হওয়া উত্তম বাবু, দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে পায়ে হেটে ওয়ার্ডের ভোটদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি , কুশল বিনিময় করেন নব নির্বাচিত কাউন্সিলর।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *