Advertisement

সাগরদীঘিতে জোড় ধাক্কা তৃণমূলের

Spread the love

দুবেলা, সায়ন দাস : প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলের দেবাশীষ বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে সাগরদীঘি বিধানসভা কেন্দ্র নিজেদের নামে করলো কংগ্রেস। এদিন সকাল থেকেই নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসি ছিলেন বাইরন বিশ্বাস। তার প্রত্যাশা ঠিক প্রমাণিত হলো। ২০২১ সালে ৫০ হাজারের বেশি ভোটে জেতা আসন তৃণমূলকে হারাতে হলো।

আরও পড়ুনঃ ৪০ দিন পর জামিনে মুক্ত নওশাদ

 

সাগরদীঘির উপনির্বাচন নিয়ে সব দলই তাঁদের সবটা দিয়ে ময়দানে নেমেছিল। তৃণমূলের তরফ থেকেও বহু হেভিওয়েট নেতা নেত্রী প্রচারে নেমেছিলেন। প্রচারে অংশ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে বাইরন বিশ্বাস ও শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে গোপন আতাতের অভিযোগ তুলেছিলেন। তাছাড়াও কংগ্রেস ও বিজেপি কে একহাত নিয়েছিলেন তিনি। কিন্তু তাতে আখেরে কোনো লাভই হলো না তৃণমূলের।

আরও পড়ুনঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!

 

রাজনৈতিক মহলের দাবি শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব, স্থানীয় নেতাদের কম গুরুত্ব দেওয়ার মতো একধিক বিষয়ের জন্য তৃণমূলের এই পরিণতি। কংগ্রেসের এই জয় সম্পর্কে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ” মমতা ব্যানার্জী অপরাজিত নন, ওনাকে হারানো যায়।” সাগরদীঘি উপনির্বাচন নিয়ে মমতা ব্যানার্জী বলেন, ” অধীর চৌধুরী কে শুভেচ্ছা। গণতন্ত্রে এটা হয়। ফলাফল নিয়ে কেউ আশাহত হবেন না। আমি কাউকে দায়ী করবো না। বিজেপির ভোটে জয়ী হয়েছে কংগ্রেস।”

আরও পড়ুনঃ সৌরভের বায়োপিকে রনবীর?

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *