Advertisement

শহীদ কলোনীতে সৃজনের প্রচারে বাধা তৃণমূলের

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট আগামী ১লা জুন। ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সেই প্রচার ঘিরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে বারংবার। মঙ্গলবার যাদবপুর লোকসভা প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠে এলো। গড়িয়ার পঞ্চসায়রে তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট, ছিঁড়ে ফেলা হয়েছে দলের পতাকাও। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিএমের বক্তব্য ভোটে হেরে যাওয়ার ভয় সৃজন ভট্টাচার্যের উপর এই আক্রমণ করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামের বিমান ভেঙ্গে পড়ল মোহনায়

মঙ্গলবার সকালে ভোটের প্রচারে বেড়িয়েছিলেন যাদবপুর লোকসভার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। হুড খোলা গাড়িতে করে প্রচার করছিলেন তিনি। সাথে অটো এবং বাইকে ছিল বহু সিপিএম কর্মী সমর্থকরা। তখনই হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে ছুড়ে মারা হয় ইট। তাদের অভিযোগ অনুসারে সৃজন ভট্টাচার্যের গাড়ি পঞ্চসায়র থানা এলাকায় পৌঁছানোর সাথে সাথেই ঘটে এই ঘটনাটি। সৃজন ভট্টাচার্যের গাড়ি থেকে সিপিএমের পতাকা ও ছিঁড়ে ফেলা হয়। স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য জানান যে তৃণমূল ভয় পেয়েছে। হেরে যাওয়ার ভয় এর ফলেই তারা এই ঘটনাটি ঘটিয়েছে। তবে এইসব আক্রমণ করে তাদের থামাতে পারবেনা তৃণমূল তা স্পষ্টভাবেই জানিয়ে দেন কমরেড সৃজন।

আরও পড়ুন : ফুসফুসে চুম্বক, বাচ্চার জীবন বাঁচালো এসএসকেএম

সিপিএম আরো অভিযোগ করে যে সোমবার রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা নাকতলা সংলগ্ন বেশ কিছু এলাকায় সিপিএমের পতাকা ছিড়ে ফেলে এবং তাদের ফ্লেক্স ব্যানার নষ্ট করে। নাকতলা এলাকার বামনেত্রীত্ব ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন সে কোথাও জানিয়েছেন। সিপিএম নেতা সুব্রত দত্ত বলেন, “তৃণমূলের দিনের বেলা মুখ দেখানোর সাহস নেই তাই তারা রাতের অন্ধকারে এইসব করেছে।” তিনি এও জানান যে এইসব করে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা তৃণমূল।

আরও পড়ুন : ফুসফুসে চুম্বক, বাচ্চার জীবন বাঁচালো এসএসকেএম

এই দুই ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র, যিনি ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ অরূপ চক্রবর্তীর মতে সিপিএমের কাছে হারতে ভয় পায় না তৃণমূল তাই তাদের এইসব করারও কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুন: ট্রোল হলেন নুসরাত জাহান

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *