Advertisement

মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৮

Spread the love

অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় গতকাল রাতে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যূ হয়েছে ৮ জনের। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৪৪ জন যাত্রী। চিত্তুর জেলার নগরী নামে একটি শহরে ৫২ জনের একটি দল একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। বাসটি বাকারাহাট ঘাট রোডে এসে পাহাড়ের একটি বাঁক ঠিকমত নিটে না পেরে প্রায় ৫০ ফুট নিচে গভীর খাদে আছড়ে পড়ে।

গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলেই ৭ জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যূ হয় আরও ১ জনের। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৪৪ জন যাত্রী। জায়গাটি তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দুরে অবস্থিত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *