Advertisement

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত বড়বাজারের গুদাম

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ সোমবার ভোররাতে বড় বাজারের নাখোদা মসজিদের কাছে এক প্লাস্টিকের গুদামে হঠাৎই আগুন লাগে। প্লাস্টিক এবং দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন এসে পৌঁছায়, তারপরেও আগুন না নেভায় আরো আটটি ইঞ্জিন আসে।

আরও পড়ুনঃ আবারও ভূমিকম্প তাইওয়ানে, চিন্তায় বিশেষজ্ঞরা

আগুন লাগার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয়ে পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছতে পারেনি দমকল কর্মীরা তাই হোসপাইপের সাহায্যেই দূর থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। দাহ্য ও রাসায়নিক পদার্থ বেশি থাকায় আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তার ফলে দমকল কর্মীদের আরো আটটি ইঞ্জিনের প্রয়োজন হয়। সপ্তাহের শুরুতেই এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী সক্রিয়ভাবে গুদামের পাশের বহুতল থেকে বাসিন্দাদের বাইরে নিয়ে আসেন। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই বলা সম্ভব নয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা। তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হন দমকলমন্ত্রী সুজিত বসু এবং জানান দু ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। ক্ষতিয়ে দেখা হবে গোডাউনের কাগজপত্র যথাযত আছে কিনা। এছাড়াও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ও ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড

এই ঘটনার ফলে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তদন্ত চলছে। অগ্নিকাণ্ড জড়িত নতুন কোন তথ্য সামনে না আসা পর্যন্ত কিছু জানানো যাচ্ছে না। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে জানিয়েছেন দমকল বাহিনী।

আরও পড়ুনঃ রাজ্যে কাটতে চলেছে শিল্পের খরা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *