Advertisement

ট্রোল হলেন নুসরাত জাহান

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস: সবসময় খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরাত জাহান। এর আগেও বহুবার ট্রোলের শিকার হয়েছেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটনাগরিক অনেকের কটাক্ষের মুখে পরেছেন অভিনেত্রী। গত পরশু গেল পঁচিশে বৈশাখ। দিনটি নিয়ে অনেকেই অনেককিছু শেয়ার করেছে সমাজমাধ্যমে। ব্যতিক্রম নয় নুসরাত জাহানও। তবে এই শেয়ার করতে গিয়েই ট্রোলের মুখে পরেন তিনি।

আরও পড়ুনঃ প্রকাশ্যে আলিয়ার ডিপফেক ভিডিও

পঁচিশে বৈশাখে ভুল গান ও বানান লিখে আবারও কটাক্ষের শিকার হলেন নুসরাত। ব্যাক্তিগত থেকে শুরু করে রাজনৈতিক জীবনেও বিগত কয়েক বছর ধরে চর্চায় আসছেন তিনি। কিছুদিন আগে দুর্নীতিতেও নাম জড়ায় নুসরাতের। গতপরশু  ৮ই মে পঁচিশে বৈশাখ গেল। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এবারে রবীন্দ্রজয়ন্তীর দিনটা রবি ঠাকুরের নানারকম গান, নাচ কবিতার মাধ্যমে পালন করেছে। বাদ গেলেন না অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। তবে শেয়ার করেই বিপদে পরেছেন তিনি। নিজেরই ছবিতে একটি গান এর দুলাইন ক্যাপশনে লিখেছেন। তবে সেই লেখাতেই ভুল দেখা গেছে। তারপরই তাঁকে একহাত দিলেন নেটিজেনরা। আসলে তিনি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে লিখেছেন বাংলাদেশের এক প্রয়াত কবি মহম্মদ শহিদুল্লা-র লেখা গান, তবে সেই লেখা গানের বানানও ভুল নিখেছেন তিনি। ‘আমার ভিতর বাহিরে….’ গানটি লিখে পোস্ট করেছিলেন অভিনেত্রী তবে সঠিক লিরিক্সের বদলে তিনি লেখেন ‘আমারা ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়া জুড়….’ সেই ভুল গান ও বানান নজর এড়ায়নি নেটিজেনদের। কমেন্ট বক্সেই তাঁকে কটাক্ষ করে বহু মানুষ।

আরও পড়ুনঃ কলকাতা সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *