Advertisement

বনধ রুখতে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

Spread the love

দুবেলা, সায়ন দাস : ১০ ই মার্চ বকেয়া ডি এ এর দাবি কে সামনে রেখে বনধের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু সেই বনধ বানচাল করতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকায় বলা রয়েছে কোনো কর্মচারী যদি উপস্থিত না থাকেন তবে তার সার্ভিস ব্রেক হবে। শো কজ করা হবে। শো কজের নোটিসের জবাব না দিলে পড়তে হবে বিভাগীয় তদন্তের মুখে।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ডুবে মৃত্যু প্রাক্তন ছাত্রের

বকেয়া ডি এ এর দাবি নিয়ে আন্দোলন চলছে অনেকদিন ধরেই। সেই সরকারি কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগেই ১০ ই মার্চ বনধ হবে গোটা রাজ্যে। সরকারি পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকে কড়া নজর রেখেছে রাজ্য। নির্দেশিকা জারি করার পাশাপাশি মুখ্যসচিব বিভিন্ন জেলাশাসক, কলকাতার পুলিশ কমিশনার এবং উচ্চপর্যায়ের আধিকারিকদের সাথে বৈঠক সাড়েন।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ৫জন নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ উঠল ভারতীয় যুবকের বিরুদ্ধে

শুক্রবার সকল কর্মীদের নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে হবে। নাহলে কাঁটা হতে পাড়ে বেতন। প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধে ছুটি পাওয়া যাবে না। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় আছে যেমন যদি কেউ হাসপাতালে ভর্তি থাকেন, কোনো কর্মচারীর যদি বাড়ির লোকের মৃত্যু ঘটে বা কোনো কর্মচারী যদি মাতৃত্বকালীন ছুটিতে থাকেন ইত্যাদি।

আরও পড়ুনঃ ডি এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে বনধের বিরুদ্ধে প্রচারে নেমেছে তৃণমূল পরিচালিত সংগঠন গুলি। বৃহস্পতিবার টিফিন টাইমে সল্টলেকে তারা মিছিলও করে। সংগঠনের ইনচার্জ মানস ভূঁইয়া বলেন, ” আমি সকল কর্মচারীদের বলবো কাল টেবিলে থাকুন। আর কেন্দ্র সরকার কে বলুন রাজ্যের বকেয়া মেটাতে। নাহলে দিল্লিতে মিছিল করবো।”

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *