Advertisement

মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে বন্ধ সাঁতরাগাছি সেতু

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ আগামী ১৯ শে নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতির ছাড়পত্র দিল রাজ্য সরকার। কিছুদিন আগেই পূর্তমন্ত্রী পুলক রায় ও পূর্তদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বৈঠক করেন বৈঠকে ঠিক হয় নভেম্বর মাস থেকেই রাজ্যের সমস্ত শুক্র স্বাস্থ্য পরীক্ষা হবে এবং যে সেতুগুলির মেরামতি প্রয়োজন তা ডিসেম্বরের মধ্যে মেরামতির কাজ শেষ করতে হবে। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই সেতু মেরামতি নিয়ে বৈঠক করেন। আগামী ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই মেরামতির কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুনঃ T20 বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড

প্রসঙ্গত, মাঝেরহাট সেতুর বিপর্যয়ের পর রাজ্য সরকার রাজ্যের সবকটি সেতু স্বাস্থ্য পরীক্ষা করে। সেই সময় সাঁতরাগাছি সেতুর নিচের অংশে সংস্কারের কাজ হয়েছিল। এরপর গুজরাটে সেতু বিপর্যয়ের পর পূর্ত দপ্তর রাজ্যের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করে এবং তাতে সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সন্তোষজনক ছিলনা। সেই জন্যই দ্রুত সেতু মেরামতির কাজ করতে হচ্ছে প্রশাসনকে। সমীক্ষার পর রিপোর্ট দেখে ঠিক হয়েছে যে সেতুটির ৪০টি এক্সপ্যানশন জয়েন্ট বদলানো হবে।

আরও পড়ুনঃ তৃণমূলকে রুখতে এক মঞ্চে বাম বিজেপি!

সাঁতরাগাছি সেতু দিয়ে দৈনিক প্রায় ৬৫ থেকে ৭০ হাজার গাড়ি যাতায়াত করে। তার মধ্যে অন্যবাহী লরির সংখ্যা দৈনিক ১০ থেকে ১২ হাজার। পূর্তদপ্তরের বক্তব্য সংস্কার চলাকালীন বড়গাড়ি বা পণ্যবাহী লরি ওই সেতু ব্যবহার করতে পারবে না। পুলিশের তরফে বিকল্প পথ দেওয়া হবে তাদের। সেই জন্য অবশ্য কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *