Advertisement

‘পরের সিনেমায় কুমিরঅ্য!’ ট্রোলড বলিউডের ভাইজান

Spread the love

দুবেলাঃ শুধু ভারতবর্ষে নয়, বরং সারা পৃথিবীতেই তার অনুগামী সংখ্যা নেহাত কম নয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় বলিউড অভিনেতা সলমন খান। অনুগামীদের ক্রমাগত বিনোদন দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় ভাবে ব্যবহার করতে দেখা যায় বলিউডের ভাইজানকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফটো পোস্ট করে তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হলো সলমন খানকে।

সোশ্যাল মিডিয়ায় যেহেতু তার ফ্যান ফলোইং প্রচুর, তাই তার কোন ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না। বরং অনুগামীরা উদগ্রীব হয়ে বসে থাকেন অভিনেতার ব্যক্তিগত ছবি দেখার জন্য। তবে এবার জলের মধ্যে গা ডুবিয়ে বসে ফটো পোস্ট করেছিলেন অভিনেতা সলমন খান। ফটোতে কেবলমাত্র জল থেকে বেরিয়ে ছিল তার মাথাটুকু। পাশাপাশি মাথায় আবার টুপি পরতে দেখা গিয়েছিল তাকে।

তাই অনেকেই বলেছেন মুম্বাইয়ের গরম সহ্য করতে না পেরে জলে গা ভেজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। টবে তার এই ছবি দেখে নানান হাস্যকর মন্তব্য করতে দেখা গিয়েছে অনুগামীদের একাংশকে। যেমন একজন জনৈক নেটিজেন জানিয়েছেন তিনি মনে করছেন পরের ছবিতে সলমন খান হয়তো কুমিরের চরিত্রে কাজ করবেন। যে কারণে এখন থেকেই অভ্যাস করছেন তিনি। তবে অভিনেতার অনুগামীরা জানিয়েছেন দারুণ হ্যান্ডসাম লাগছে তাদের প্রিয় অভিনেতাকে।

Like Dubela News to get up to the minute news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *